চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারের ইতি টানছেন ক্লার্ক

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:৪৪ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

আড়াই দিনও গড়াল না ট্রেন্টব্রিজ টেস্ট। ইনিংস এবং ৭৮ রানে লজ্জা মাথায় নিয়ে এবার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন অজি অধিনায়ক মাইবকেল ক্লার্ক।ওভাল টেস্টই হতে যাচ্ছে ক্যারিয়ারের শেষ টেস্ট।

৩-১ এগিয়ে থাকা অ্যাশেজ যে ইংলিশরা ঘরেই রাখছে তা ইতিমধ্যে চূড়ান্ত। প্রথম ইনিংসে ব্রডের হাতে নাকানি চোবানির পর দ্বিতীয় ইনিংসে ভেঙে পড়ল বেন স্টোকসের স্ট্রোকে।

২০১১ সালের বাংলাদেশ সফরে রিকি পন্টিংয়ের স্থলাভিষিক্ত হওয়া ক্লার্কের নেতৃত্বে ৪৬ টেস্টের ২৩টিতে জয় পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ৭৪ ওয়ানডের ৫০টি জিতেছে, হার ২১টিতে। চতুর্থ অস্ট্রেলীয় অধিনায়ক হিসেবে জিতেছেন বিশ্বকাপও।

Banglabid

অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমার হাতে আর একটা টেস্ট আছে। এরপরই আমি ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছি। আমি ওভালেই ক্যারিয়ার শেষ করতে যাচ্ছি। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে আমাকে দেখা যাবে না।”

অ্যাশেজে অস্ট্রেলিয়ার লজ্জাজনক পারফরম্যান্স নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় চলছেই। কেউ বলছেন বাদ দেওয়া উচিত দলের গোটা আটেক ক্রিকেটারকে, কেউ বলছেন বাদ দেওয়া উচিত খোদ অধিনায়ককেই।

আর এ সব বিতর্ক স্মরণ করিয়ে দিচ্ছে, গত গ্রীষ্মে ইংল্যান্ড থেকে হেরে ফেরার পর বিসিসিআই এর সিদ্ধান্তের কথা। ইংল্যান্ড থেকে ফেরার পর ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিলো বাইরের সফরে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রী-বান্ধবীরা থাকতে পারবেন না।

Reneta

তাইতো চলতি শ্রীলঙ্কা সফরে অনুষ্কাদের কাছে পাচ্ছেননা কোহলিরা। ইয়ান হিলি তো দাবি তুলেছেন অজিদেরও একই দাওয়াই দেওয়া হোক। ব্যাটিং থেকে বোলিং সব ক্ষেত্রেই দশ গোল খাওয়া অস্ট্রেলীয় ক্রিকেটারদের মনঃসংযোগ নষ্টের জন্য সরাসরি তাঁদের স্ত্রী এবং বান্ধবীদের দিকে আঙুল তুলেছেন প্রাক্তন এ উইকেটরক্ষক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজমাইকেল ক্লার্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জঙ্গীবাদীরা অবস্থান করছে’

পরবর্তী

১৫ আগস্ট রথী-মহারথীদের অসহায় আত্মসমর্পণ

পরবর্তী
১৫ আগস্ট রথী-মহারথীদের অসহায় আত্মসমর্পণ

১৫ আগস্ট রথী-মহারথীদের অসহায় আত্মসমর্পণ

অস্ট্রেলিয়ার আড়াইদিনেই হারের লজ্জা

সর্বশেষ

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ।

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি ফেদোরভের

আগস্ট ১৯, ২০২৬

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

আগস্ট ১৯, ২০২৬

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT