কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন গ্রাম্য সালিশে প্রকাশ্যে এক নারীকে জুতাপেটা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে৷
গত সোমবার (১৭ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় গ্রামের ছোট, বড় সবার সমানে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করছেন ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন৷
এলাকাবাসী সুত্রে জানা যায়, মাধবপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামের বিল্লাল হোসেন নামে এক যুবকের সাথে পরকীয়া সংক্রান্ত বিষয়ে গ্রাম্য সালিশ বৈঠক হয়৷
বৈঠকে নারী পুরুষ উভয়কে শাস্তি স্বরূপ বিচার করা হয়। কিন্তু পুরুষের বিচারের কোন ভিডিও প্রকাশ না হলেও নারীর জুতাপেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে৷ এতে করে ওই নারীর পরিবারের অন্য সদস্যরা সামাজিক ও মানষিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন জানান, ‘প্রবাসী স্বামীর সংসারে থেকে ঐ নারী পরকিয়ায় জড়িয়ে পরেন। সামাজিক বিচারের রায় আমি কার্যকর করেছি মাত্র৷।’










