ট্রেন্টব্রিজে মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেছে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট। পরাজিত এই সিরিজের পরই ক্রিকেট থেকে অবসরেরও ঘোষণা দিয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক। ম্যাচে তার দল অস্ট্রেলিয়াকে দুমড়ে-মুচড়ে ইনিংস ও ৭৮ রানে হারিয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড।
ম্যাচের তৃতীয় দিনের শুরুতেই মাত্র ১০ ওভার ২ বল খেলেই ২৫৩ রানে অলআউট হয় অজিরা। এরআগে, প্রথম ইনিংসে স্টুয়ার্ট ব্রডের আগুন ঝড়া বোলিংয়ে মাত্র ৬০ রানে অলআউট হয়েছিলো মাইকেল ক্লার্কের দল।
১৫ রান ৮ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েন ইংলিশ পেইসার। জবাবে ৩৯১ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসের দুর্দান্ত বোলিংয়ে আবারও বিপদে পড়ে ইংলিশরা।
স্টোকসের ৬ আর উডের ৩ উইকেট শিকারে ২৫৩ রানে শেষ হয় অজিদের দ্বিতীয় ইনিংস।সর্বোচ্চ ৬৪ রান ওয়ার্নারের। রেকর্ড-গড়া বোলিংয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন স্টুয়ার্ট ব্রড।







