চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িগ্রামে বন্যায় ফসল ও বীজতলার ব্যাপক ক্ষতি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:৪১ অপরাহ্ণ ১৪, জুলাই ২০১৫
কৃষি
A A

আগাম বন্যায় কুড়িগ্রামের সাত উপজেলার তিন হাজার চারশো ৬১ হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে। ডুবে গেছে বীজতলা। নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাওয়ার পর ফসল ও রোপা আমন বীজতলা নষ্ট হওয়ায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক।

কয়েকদিন আগে দু’দফা বন্যায় জেলার সাত উপজেলার ৩০টি ইউনিয়নের দেড় শতাধিক চর ও দ্বীপচর প্লাবিত হয়। নিমজ্জিত হয় বিভিন্ন ফসল ও সবজি ক্ষেত। বেশিরভাগ ক্ষেতের ফসল পচে নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক।

বন্যায় তলিয়ে গিয়ে ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে জানান স্থানীয় কয়েকজন কৃষক। ক্ষতিগ্রস্থ একজন বলেন, বন্যা হবার কারণে যা পটল, ঝিঙ্গা লাগাইছি এর সব ধ্বংস হয়ে গেছে।

Banglabid

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জেলা সদরসহ রাজারহাট, রৌমারি, চিলমারি, রাজিবপুর, উলিপুর ও নাগেশ্বরী উপজেলার নিম্নাঞ্চল।

এসব এলাকার চিনা বাদাম, পটল, করলা, শশাসহ বিভিন্ন সবজি, পাটক্ষেত ও আমন বীজতলা নষ্ট হয়ে গেছে।

স্থানীয় একজন কৃষক বলেন, যে পয়সা খরচ করে চাষ করছি সেই তুলা দুরের কথা নিজেরই খরচ উঠে না।

Reneta

বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষি বিভাগ নতুন করে ফসল আবাদের কথা বললেও সব কৃষকের পক্ষে তা সম্ভব হচ্ছে না।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আলী সরকার বলেন, যেসব জমি ক্ষতিগ্রস্থ হয়েছে সেসব জমির জন্য উপযুক্ত ফসল চাষাবাদের জন্য আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি।

জেলায় বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনের উদ্যোগ না থাকায় হতাশায় দিন কাটছে কৃষকের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুড়িগ্রামবন্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিজ নির্ধারণী মহারণ আজ

পরবর্তী

নক্ষত্রের বিদায়

পরবর্তী

নক্ষত্রের বিদায়

গ্রিসের সঙ্গে চুক্তির তীব্র সমালোচনায় আইএমএফ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT