গ্রিসের সঙ্গে ইউরোজোনের প্রস্তাবিত আর্থিক সংস্কার নিয়ে চুক্তির বিষয়ে তীব্র সমালোচনা করেছে আইএমএফ। সংস্থাটি বলছে, গ্রিসের সঙ্গে এ চুক্তিতে দীর্ঘমেয়াদী কোনো ফলাফল আসবে না। ঋণের পরিমাণ আরো বাড়বে। এই ঋণের বোঝা থেকে দেশটিকে মুক্ত করা উচিৎ।
তবে আইএমএফের এমন সমালোচনাকে অযৌক্তি বলে মনে করছেন বিবিসি’র অর্থনৈতিক সম্পাদক রবার্ট পেস্টোন।
আইএমএফ’র মতে ঋণের পরিমাণ নির্ধারণের সঙ্গে সঙ্গে ঋণদাতাদের এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
পেস্টেন বলেন, আইএমএফ আথির্ক সংস্কার প্রস্তাবটিকে যেভাবে মূল্যায়ন করছে তাতে বুধবার এথেন্সের সংসদে আইন পাস করাতে প্রধানমন্ত্রী সাইপ্রাসের জন্য আরো কঠিন হয়ে পড়বে। তাছাড়াও আইএমএফ এই মন্তব্য ইউরোজোনের প্রস্তাবিত পুর্নগঠন পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করছে।
সোমবার ব্রাসেলস ইউরোজোনের সঙ্গে ১ ঘণ্টা ধরে চলা আলোচনার পর গ্রিসের আর্থিক সংস্কার প্রস্তাবে সম্মতি দেয় তারা। তবে ওই প্রস্তাব গ্রিসের সংসদে বুধবারের মধ্যে পাস করতে হবে। অনুমোদন না পেলে চুক্তি ব্যর্থ হবে। ফলে ভেঙ্গে যেতে পারে গ্রিসের ব্যাংকিং ব্যবস্থা এবং সেই সাথে দেশটিকে ইইউ ছাড়তে বাধ্য করা হতে পারে।
গ্রিসের মোট ঋণের ১০ শতাংশ আইএমএফ থেকে নেওয়া। সংস্থাটির বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয়েছে দেশটি।
এই প্রথম কোনো ইইউভূক্ত দেশ ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে।






