চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁদলেন রিজভী, কাঁদলেন অন্যরাও

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৯:৩২ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৮
রাজনীতি
A A
নির্বাচনী আলোচনা সভায় অংশগ্রহণকারীরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিষয়টি তুলে ধরতে গিয়ে কেঁদে ফেলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় কান্না বিজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘শুধুমাত্র সরকার তার প্রতিহিংসা চরিতার্থ করতে, তাকে (খালেদা জিয়া) রাজনৈতিক হয়রানি করতে, বিপন্ন-বিপর্য্স্ত করতে এই মিথ্যা বানোয়াট মামলা করেছে। উদ্দেশ্য একটাই আমি তাকে জোর করে হলেও শাস্তি দেবো, অন্য কিছু নয়।’

কাঁদতে কাঁদতে তিনি বলেন, অবরুদ্ধ করে তার (খালেদা জিয়া) সন্তানের লাশ তার কাছে পাঠানো হয়েছিলো। সেই লাশ সমাহিত করা এবং তার জন্য যে ধর্মীয় অনুষ্ঠানে সেটা করতে পারেননি আমার নেত্রী। এতো উৎপীড়ন, এতো অত্যাচার করেও তাদের প্রতিহিংসার পাখনা যেন আরো বেশি করে ছটফট করছে। এই পরিস্থিতির পর কালকে আরেকটি কী নাটক অপেক্ষা করছে তা আমরা জানি না।

এসময় তার পাশে থাকা দলের সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ ও নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলামসহ অন্যরাও কাঁদতে থাকেন।

রিজভী অভিযোগ করেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট মামলার রায়কে কেন্দ্র করে সারাদেশে এই পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

‘এই রকম এক নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা রাজনীতি করছি। আমাদের কোনো ঘুম নেই, আমাদের কোনো শান্তি নেই। প্রতিনিয়ত ভয় ও শঙ্কার মধ্যে আমাদের দিনরাত্রি পার হচ্ছে।’

তিনি বলেন: ‘সারাদেশে আমাদের তৃণমূল নেতা-কর্মী ঘরে থাকতে না পেরে বাঁশ ঝাড়ে আশ্রয় নিচ্ছে, দীঘিনালার পাশে গিয়ে তারা আশ্রয় নিচ্ছে। ঝোঁপ-ঝাড়ে গিয়েও আশ্রয় নিচ্ছে। এই হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্র, ওবায়দুল কাদের সাহেবদের গণতন্ত্র।’

এ সময় সদ্য আটক স্বেচ্ছাসেবক মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীর অবিলম্বে মুক্তি দাবি জানান রিজভী।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ নেতৃবৃন্দের বাসায় পুলিশি তল্লাসীর নিন্দা জানান তিনি।

রিজভী অভিযোগ করে বলেন; ‘আজকে এক অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। কী রায় হবে না হবে, মনে হচ্ছে ঢাকাসহ সারা বাংলাদেশে একটা কারফিউ জারি করা হয়েছে, সেই কারফিউর মধ্যে সবাইকে বসবাস করতে হচ্ছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলে খালেদা জিয়া সম্পর্কে সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন তাকে ‘বানোয়াট ও মিথ্যা’ অভিহিত করে তা প্রত্যাখান করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের বক্তব্য সরাসরি সম্প্রচার করলো না টেলিভিশনগুলো, বন্ধ করে দেয়া হয়েছে। অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য ‘এ থেকে জেড পর্যন্ত’ লাইভ দেখানো হলো- হায় এই হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্র।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজ্জাক-সাব্বিরকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পরবর্তী

এতটা ভালোবাসি!

পরবর্তী
প্রপোজ ডে

এতটা ভালোবাসি!

নাম লিখে আদালতে সাংবাদিক, নাম দেখে আইনজীবী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT