মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করছে শ্রীলঙ্কা। এই টেস্টে দুটি পরিবর্তন নিয়ে নেমেছে টাইগাররা। চার বছর পর একাদশে ফিরেছেন স্পিনার আব্দুর রাজ্জাক। সঙ্গে ফিরেছেন ব্যাটসম্যান সাব্বির রহমানও।
রাজ্জাক ফিরলেন ঠিক চার বছর পর। ২০১৪’র ৮ ফেব্রুয়ারিতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই সব শেষবার সাদা পোশাকে নেমেছিলেন রাজ্জাক। প্রথম বাংলাদেশি হিসেবে ঘরোয়া ক্রিকেটে কদিন আগেই ৫০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তিনি।
রাজ্জাককে ফেরানোর ম্যাচে ব্যাটিং অর্ডারে শক্তি বাড়াতে একাদশে রাখা হয়েছে সাব্বির রহমানকে। চট্টগ্রাম টেস্টে দলের বাইরে ছিলেন তিনি।
স্বাগতিকদের দুই পরিবর্তনের দিনে শ্রীলঙ্কা দলও দুটি পরিবর্তন করেছে। সফরকারীদের হয়ে অভিষেক হচ্ছে স্পিনার আকিলা ধনঞ্জয়ার। আর একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে মিডিয়াম পেসার লাহিরু কুমারার জায়গায় নেয়া হয়েছে ধানুস্কা গুনাথিকালাকে।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আব্দুর রাজ্জাক, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ
দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, রোশেন সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকেভেল্লা, ধানুস্কা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়া, রঙ্গনা হেরাথ ও সুরাঙ্গা লাকমল।








