চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কষ্টার্জিত জয়ে টিকে থাকল বুরকিনা ফাসো, ক্যামেরুন সবার উপরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আসরে শুরুতে ম্যাচ হেরে ছিটকে পড়ার শঙ্কা ছিল। কোভিড আক্রান্ত হয়ে ছিলেন না ফরোয়ার্ড বারট্রান্ড ট্রাওরি। এতো বাধার পরেও ম্যাচের ফল নিজেদের দিকে টানল আফ্রিকান নেশন্স কাপের বুরকিনা ফাসো। জয়ের পাশাপাশি বাঁচিয়ে রাখলো শেষ ষোলোতে ওঠার পথও।

আফ্রিকান নেশন্স কাপের গ্রুপ ‘এ’ লিগ পর্বের ম্যাচে কেপ ভার্দেকে ১-০ গোলে হারিয়েছে বুরকিনা ফাসো। হাড্ডাহাডি লড়াইয়ের ম্যাচে একমাত্র গোল পেয়েছেন বাউরিমা হাসান বান্ডে।

গ্রুপের দুটি ম্যাচে জয় পাওয়া ক্যামেরুন আছে সবার উপরে। ৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে দলটি। টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে তিন পয়েন্ট নিয়ে আছে বুরকিনা ফাসো এবং কেপ ভার্দে। টেবিলের দ্বিতীয় হয়ে সেরা ষোলোতে পৌঁছাতে পরবর্তী ম্যাচে ইথিওপিয়াকে হারাতে হবে বুরকিনাদের। তবুও তাদের তাকিয়ে থাকতে হবে ক্যামেরুন-কেপ ভার্দে ম্যাচের দিকে।

Banglabid

২০১৭ ও ২০১৯ নেশন্স কাপে খেলতে না পারা কেপ ভার্দে এবার ফিরেছে লড়াইয়ে। শুরুতে ইথিওপিয়াকে হারিয়ে দারুণ শুরু করলেও পরের ম্যাচেই ধাক্কা খেলো কেপ ভার্দে।

মাঠে ৫৬ শতাংশ বল দখলে রেখে কেপরা গোলে শট নিতে পেরেছিল ৯ বার, লক্ষ্যে ছিল ২ বার। বিপরীতে ১৫ বার গোলে শট নিয়েছিল বুরকিনা। লক্ষ্যে ছিল ৪টি শট।

আসরে টিকে থাকতে জয় পেতেই হতো বুরকিনা ফাসোর। প্রথমার্ধ্বে বেশ কবার সুযোগ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। ম্যাচের পনের মিনিটে পেনাল্টির জোড়ালো আবেদনেও তাদের পক্ষে সাড়া দেয়নি রেফারি।

Reneta

শেষে বিরতির ছয় মিনিট আগে ভাঙ্গে ভার্দেদের রক্ষণভাগ। দুর্দান্ত এক ক্রস থেকে দারুণ এক গোল উপহার দেন বান্ডে।

এগিয়ে থেকে বিরতিতে যায় বুরকিনা। পরের অর্ধ্বে বেশ কবার আক্রমণ পাল্টা আক্রমণ হলেও জালের দেখা পায়নি কোনো দল।

একই গ্রুপের অন্য ম্যাচে ইথিওপিয়া বড় ব্যবধানে হারিয়েছে ক্যামেরুন। পাঁচ গোলের ম্যাচে টেবিলের শীর্ষ দলটি চারবার প্রতিপক্ষের জাল খুঁজেছে। ইথিওপিয়ার হয়ে একমাত্র গোল করেন দাওয়া দুখেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিকান নেশন্স কাপ-২০২২ক্যামেরুনবুরকিনা ফাসোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওমিক্রনের প্রভাবে প্রতিদিন আক্রান্তের ভয়াবহ নতুন রেকর্ড

পরবর্তী

ধোনি-মঈন খানদের পেছনে ফেলে দুর্দান্ত শতকে পান্টের একাধিক রেকর্ড

পরবর্তী

ধোনি-মঈন খানদের পেছনে ফেলে দুর্দান্ত শতকে পান্টের একাধিক রেকর্ড

ভারতের জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে

সর্বশেষ

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT