চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের জলপাইগুড়ির ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার সকাল পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ চলছে এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনার শিকার হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। ওই ঘটনায় ভারতীয় রেল কর্মকর্তা আনসুল গুপ্তা বলেন, ‘দুর্ঘটনার কারণ এখনই বলা যাবে না। কমিশনার অব রেলওয়ে সেফটি আসার পরেই সবটা জানা যাবে। রাতভর উদ্ধারকাজ চলেছে। ভোরের ঘন কুয়াশাতেও উদ্ধারকাজ চালিয়েছেন উদ্ধারকর্মীরা।’

দুমড়ে মুচড়ে যাওয়া এবং লাইনের পাশে উল্টে থাকা কামরা থেকে প্রাণের সন্ধান চলছে। উদ্ধার করা হয়েছে বহু মানুষকে। আবার অনেকেই এখনও নিখোঁজ।

যখন ময়নাগুড়ির দুর্ঘটনাটি হয়, তখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়ে কোভিড পর্যালোচনা বৈঠকে ছিলেন। তবে দুর্ঘটনার খবর পেয়ে মাঝ বৈঠকেই বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা। মমতার নির্দেশ পেয়েই ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের পদস্থ আধিকারিক, জেলাশাসক, জেলা পুলিশ সুপার, আইজি নর্থ বেঙ্গলসহ অনেকে। দুর্ঘটনার বিষয়ে জানতে রেলমন্ত্রীকে ফোন করেন নরেন্দ্র মোদি। ভারতীয় রেলমন্ত্রী টুইট করে লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে ফোন করে গোটা ঘটনার ব্যাপারে জেনেছেন। উদ্ধারকাজের অগ্রগতির ব্যাপারেও খোঁজ নিয়েছেন তিনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলপাইগুড়িট্রেন দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT