চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের চিকিৎসা সরঞ্জাম সহায়তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ২৯, জুন ২০২১
বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্র দূতাবাসের মাইক্রোস্কলারশিপ গ্রাজুয়েট ৪০ বাংলাদেশি তরুণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে কোভিড-১৯ এর বিস্তার রোধে এবং এদেশের জনগণের স্বাস্থ্য চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র মাধ্যমে কোভিড-১৯ মোকাবিলায় জরুরি চিকিৎসা সরঞ্জাম ও সরবরাহ অনুদান দিয়েছে।

যুক্তরাষ্ট্রের দেয়া এবারের অনুদানের আর্থিক মূল্য প্রায় ৩ মিলিয়ন মার্কিন ডলার এবং এর অন্তর্ভুক্ত রয়েছে স্বাস্থ্যসেবাদানকারী পেশাজীবী ও অন্যান্য সম্মুখসারির কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম সম্প্রসারণের জন্য পরীক্ষাগারের যন্ত্রপাতি এবং কোভিড-১৯ রোগীদের সময়মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ।

বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে এই চিকিৎসা সরঞ্জাম ও ওষুধগুলো দেশের সীমান্ত এলাকাগুলোতে বিতরণ করবে যেখানে সাম্প্রতিককালে কোভিড-১৯ সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় এগুলোর চাহিদা বেড়েছে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এই সরবরাহ আনুষ্ঠানিকভাবে আজ স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক প্রফেসর ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়ার হাতে তুলে দেন।

রাষ্ট্রদূত আর্ল মিলার তার বক্তব্যে বলেন, “আজকে কোভিড-১৯ চিকিৎসা সরবরাহ ও ওষুধের হস্তান্তর এই সঙ্কট একসাথে কাটিয়ে উঠার ক্ষেত্রে আমাদের সফল ও অনন্য অংশীদারিত্বের দৃষ্টান্তগুলোর অন্যতম।” ইউএসআইডির’ ‘মামনি’ মাতৃ ও নবজাতক উন্নয়ন প্রকল্পের ইমার্জেন্সি রেসপন্স টু কোভিড-১৯ প্যান্ডেমিকের সহায়তায় অনুষ্ঠানটি স্বাস্থ্য অধিদপ্তর আয়োজন করে। প্রকল্পটি বাস্তবায়ন করছে সেভ দ্য চিলড্রেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মীরজাদি সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), ডিজিএইচএস; অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), ডাঃ মোঃ নাজমুল ইসলাম, পরিচালক, ডিজিস কন্ট্রোল, ডাঃ মোঃ শামসুল হক, লাইন ডিরেক্টর, এমএনএইচ ও এএইচ, কাজী জেবুন্নেসা, অতিরিক্ত সচিব, হেলথ সার্ভিস ডিভিশন, ডাঃ মোঃ রোবেদ আমিন , লাইন ডিরেক্টর এনসিডিসি সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ। আরও ছিলেন ইউএসএআইডি বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ও আইসিডিডিআরবির উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং জুম কলে সংযুক্ত হয়েছেলিনে অনুদানপ্রাপ্ত জেলাগুলো থেকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

ট্যাগ: আর্ল মিলারইউএসএআইডিকরোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নীতিমালা লঙ্ঘন: লাইকির ৪২ হাজার ৭৫১ অ্যাকাউন্ট নিষিদ্ধ

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্ত ৯ লাখ ছাড়াল

পরবর্তী
চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য সচেতনতা ও তথ্য প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত ৯ লাখ ছাড়াল

দারিদ্র্য দূরীকরণ ও করোনা মোকাবিলায় বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলার ঋণ

সর্বশেষ

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT