চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারিদ্র্য দূরীকরণ ও করোনা মোকাবিলায় বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলার ঋণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ২৯, জুন ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

দেশের দরিদ্র্য জনগোষ্ঠীর দক্ষতা ও জীবন মান উন্নয়ন এবং করোনা ঝুঁকি মোকাবিলায় ২০টি জেলায় ৩০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংকের পক্ষে সংস্থাটির বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন এবং বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতেমা ইয়াসমিন চুক্তিতে সই করেন।

বিশ্বব্যাংক বলেছে, দরিদ্র জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে জীবনমান উন্নয়ন ও কর্মক্ষম ব্যক্তি তৈরির লক্ষ্যে রিলায়েন্স, ইন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় এই ঋণে ৩ হাজার ২০০ গ্রামের সাড়ে ৭ লাখ লোক উপকৃত হবে।

৩ বছর মেয়াদী এ ঋণের গ্রেস পিরিয়ড ৫ বছর। এ ঋণ ব্যবহার করে ৪ লাখ ৯০ হাজার মানুষকে জলবায়ু ঝুঁকি, অভিযোজন এবং স্থিতিস্থাপকতা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে। পাশাপাশি ৫ হাজার ১২০টি জলবায়ু সহনীয় অবকাঠামো নির্মাণ হবে।

এই ঋণ চুক্তির বিষয়ে মার্সি টেমবন বলেন, করোনা মহামারিতে গ্রামীণ অঞ্চলের দরিদ্রদের, বিশেষ করে নারীদের আয় ও অর্থনৈতিক সুযোগ সীমাবদ্ধ হয়েছে। এই প্রকল্প গ্রামীণ অর্থনীতিতে সহায়তা করবে এবং এর ৯০ শতাংশ সুবিধাভোগী হবেন নারীরা। প্রকল্পটি স্বাস্থ্য এবং পুষ্টি সচেতনতায় সহায়তা করবে।

Reneta

বেকার যুবক এবং প্রত্যাবাসিত অভিবাসীদের কর্মসংস্থান বাড়ানোর জন্য এবং দক্ষতা বিকাশের প্রশিক্ষণও সরবরাহ করতে এ প্রকল্প কাজ করবে।

সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, প্রকল্পটি ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং বাংলাদেশ ডেল্টা পরিকল্পনা ২১০০-এর সঙ্গে সম্পর্কিত। এটি গ্রামীণ নারীদের দারিদ্র দূরীকরণ ও মহামারির ধাক্কা সামাল দিতে সাহায্য করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংকের আইডিএ কর্মসূচির আওতায় বাংলাদেশে ১৪ বিলিয়ন বা ১ হাজার ৪০০ কোটি ডলার বিনিয়োগ হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋণকরোনাদারিদ্র্যবিশ্বব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার সহকারী কোচ ‘মিথ্যা’ বলছেন, দাবি করে ক্ষমা প্রত্যাখ্যান ওলমোর

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

আমার বন্ধু মহা যাদু জানে- বলা কি খুব সহজ? 

জুলাই ২৭, ২০২৬

আলোচনার সুযোগ দিতে ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প

জুলাই ২৭, ২০২৬

প্রশ্নফাঁস বিতর্কের পর পরীক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা নরেন্দ্র মোদির

জুলাই ২৭, ২০২৬

দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT