চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: তাহিরপুরে সর্দি, জ্বরে মৃতের দাফন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০২০
- সেমি লিড, জনপদ, সুনামগঞ্জ
A A
করোনাভাইরাস

সর্দি, জ্বর, কাশিতে আক্রান্ত হয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জহিরুল নামে এক গার্মেন্টস কর্মী মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় তাকে তার নিজ গ্রামের গোরস্থানে দাফন করেছে স্বজনরা।

এর পর থেকে মৃতের বাবা, মাসহ ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জহিরুল (২২) উপজেলার বালিজুড়ি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের কাফিল উদ্দিনের ছেলে।

জহিরুলের পরিবার ও স্থানীয় এলাকাবাসী জানান, জহিরুল (২২) দীর্ঘদিন ধরে ঢাকার গাজীপুর এলাকায় একটি গার্মেন্টসে কর্মরত ছিল। গত সপ্তাহ খানেক ধরে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হলে সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার তার মৃত্যু হয়। পরে তার মরদেহ গাজীপুর থেকে সিলেট কোম্পানীগঞ্জের বালুচর গ্রামের কুলসুমা (২৬) ও মালিক উস্তার (১৬)নামে দুজন বৃহস্পতিবার সন্ধ্যায় মাহতাবপুর গ্রামে নিয়ে আসে। এর পর পরেই তার লাশ দাফন করে স্বজনরা।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ মাহতাবপুর গ্রামে গিয়ে জহিরুলকে যারা গাজীপুর থেকে বাড়ি নিয়ে এসেছে এবং লাশ ধোয়ানোর কাজে যারা ছিল, জহিরুলের পিতা কফিল উদ্দিন(৫০), মা তাসলিমা (৩৫), স্বজন আব্দুল মনাফ(৭৫),আবুল বাদশা(৩৫), গাজীপুর থেকে লাশ নিয়ে আসা কুলসুমা(২৬), মালিক উস্তার (১৬)কে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, সংবাদটি জানার পরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ও তাহিরপুর থানা অফিসার ইনচার্জকে অবহিত করেন।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ ইকবাল হোসেন জানান, ঢাকায় যোগাযোগ করেছেন। তারা নির্দেশনা দিয়েছেন লাশের সাথে সংশ্লিষ্ট সবাইকে আগামী দুই সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে রাখতে হবে।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসজ্বরতাহিরপুরসর্দি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫০০ কিলোমিটার হেঁটে এক শ্রমিকের মৃত্যু

পরবর্তী

করোনাভাইরাস: নারায়ণগঞ্জে মৃতের দেহে পজিটিভ

পরবর্তী
করোনাভাইরাস

করোনাভাইরাস: নারায়ণগঞ্জে মৃতের দেহে পজিটিভ

কানাডা

করোনাভাইরাস: কানাডার রেমিট্যান্স প্রবাহে স্থবিরতা

সর্বশেষ

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT