চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: এশিয়াতে মৃত্যু ১৮ হাজারের কাছাকাছি, আক্রান্ত প্রায় ৫ লাখ

তামান্না তামিম তামান্না তামিম
১০:৪৫ পূর্বাহ্ণ ২৮, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এশিয়া মহাদেশ থেকে শুরু হলেও এখন ইউরোপের ওপর চেপে বসেছে করোনাভাইরাস মহামারী। তবে এরই মধ্যে এশিয়াতে ১৭ হাজার ৫৮৮ মানুষের প্রাণহানি ঘটেছে। মোট আক্রান্ত হয়েছে প্রায় ৫ লাখ (৪ লাখ ৮৩ হাজার ২২৬) জন। চীনের উহানে ডিসেম্বরে শনাক্ত হওয়া ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় এশিয়ায় মৃত্যুবরণ করেছে ৩৪৫ জন এবং নতুন আক্রান্ত ১০ হাজার ৯৫১ জন।

ওয়ার্ল্ডমিটারের তথ্যমতে, ইউরোপে এর অবস্থা আরও ভয়াবহ। এই মহাদেশটির ৩২টি দেশে মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি। দেশগুলোতে একদিনেই মৃত্যু ২ হাজার ১১২,আক্রান্ত ২৪ হাজার ৪৬৩।এবং মোট মৃত্যু ১ লাখ ২৩ হাজার ৯৯৭ এবং মোট আক্রান্ত ১৩ লাখ ১ হাজার ২৭১।

উত্তর আমেরিকার করোনা পরিস্থিতি বিবেচনা করলে দেখা যাবে,মঙ্গলবার পর্যন্ত এই মহাদেশটির ৯টি দেশে  করোনায় মৃত্য এবং আক্রান্ত বেশি। তারমধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থা নিয়ন্ত্রণের বাইরে। দেশগুলোতে একদিনেই মৃত্যু ১ হাজার ৫৯৪,আক্রান্ত ২৬ হাজার ১৯৩। সেখানে মোট মৃত্যু ৬১ হাজার ৫৪৯ এবং মোট আক্রান্ত ১ লাখ ৯০ হাজার ৭৯৬। গত ২৪ ঘণ্টায় শুধু যুক্তরাষ্ট্রের মৃত্যু ১ হাজার ৩৮৪জন, নতুন শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৯৬ জন।

দক্ষিণ আমেরিকার তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, মহাদেশটিতে একদিনে ৮টি দেশে করোনাভাইরাসে মৃত ও আক্রান্তের সংখ্যা বেশি। করোনা শনাক্ত রোগী এবং মৃত্যুতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ২৭২ জন এবং আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৪২ জন।

দক্ষিণ আমেরিকার দেশগুলোতে একদিনেই মৃত্যু ৪৪১,আক্রান্ত ৬ হাজার ২৫৪। এবং মোট মৃত্যু ৬ হাজার ৭২০ এবং মোট আক্রান্ত ১ লাখ ৪৪ হাজার ১৭৪।

আফ্রিকার দেশগুলোতে একদিনেই মৃত্যু ৩৯জন,আক্রান্ত ১ হাজার ৩৪১।এবং মোট মৃত্যু ১ হাজার ৪৬৪, মোট আক্রান্ত ৩৩ হাজার ৯৯৮ জন।

ওসেনিয়া মহাদেশে একদিনেই মৃত্যু ১ জন,আক্রান্ত ৪ জন। এবং মোট মৃত্যু ১০২ জন,মোট আক্রান্ত ৮ হাজার ২৯০ জন।

করোনা-আক্রান্ত এবং মৃত্যু এসব তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মহামারির শিকার ৮১ শতাংশ রোগীই মাত্র ১০টি দেশের। উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া মহাদেশে করোনার প্রকোপ চলছে কয়েকটি দেশে। আর আফ্রিকায় ভাইরাসটি তেমন সুবিধা করতে পারছে না। দক্ষিণ এশিয়াতেও এর অবস্থান বেশ দুর্বল।

বিশেষজ্ঞরা মনে করছেন, চীন থেকে ইউরোপ ঘুরে ভাইরাসটি দক্ষিণ এশিয়ায় এসেছে। এর মধ্যে জিনগত পরিবর্তনের কারণে করোনা দুর্বল হয়েছে। এ অঞ্চলের আবহাওয়াও কাজ করেছে করোনার প্রতিকূলে।

এ পর্যন্ত ১৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা।এর মধ্যে ৬টি দেশ ইউরোপের এবং ৩টি এশিয়ার। তবে শীর্ষে রয়েছে উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র। তারপর ইটালি, স্পেন, চীন, জার্মানি, ফ্রান্স, ইরান, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও তুরস্ক।

বর্তমানে সারাবিশ্বে প্রায় ৩০ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত আর প্রাণ হারিয়েছে ২ লাখেরও বেশি মানুষ।

ট্যাগ: আফ্রিকাইউরোপউত্তর আমেরিকাএশিয়াকরোনাভাইরাসদক্ষিণ আমেরিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই

পরবর্তী

নেটফ্লিক্সে আসছে মিশেল ওবামার জীবননির্ভর ডকুমেন্টারি ‘বিকামিং’

পরবর্তী

নেটফ্লিক্সে আসছে মিশেল ওবামার জীবননির্ভর ডকুমেন্টারি 'বিকামিং'

করোনাভাইরাস

করোনা রুখতে পারতো চীন, ক্ষতিপূরণ চাইবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সর্বশেষ

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে সহযোগিতায় পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের জন্য জরুরি সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

‘রাঙা সকাল’ অনুষ্ঠানটির পাঁচ হাজারতম পর্বের মাইলফল

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় ৬০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ভবিষ্যৎ নিয়ে নানা পরামর্শ

আগস্ট ২৯, ২০২৬

‘দ্য অরেঞ্জ’ সিনেমার আনুষ্ঠানিক যাত্রা শুরু

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT