বিনোদন

নেটফ্লিক্সে আসছে মিশেল ওবামার জীবননির্ভর ডকুমেন্টারি ‘বিকামিং’

দুজন নারী একে অপরকে জড়িয়ে ধরে আবেগপ্রবণভাবে কাঁদছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি নারী গভীর আবেগের মধ্যে একে অপরকে জড়িয়ে ধরেছেন, সম্ভবত কোনও গুরুত্বপূর্ণ বা দুঃখজনক মুহূর্তে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক মার্কিন ফার্স্ট লেডি, আইনজীবী ও লেখক মিশেল ওবামাকে নিয়ে তৈরি ডকুমেন্টারি ‘বিকামিং’ ৬ মে প্রকাশ পেতে যাচ্ছে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।

মিশেল ওবামার জীবন নিয়ে তৈরি এই ডকুমেন্টারিটি নির্মাণের সময় কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। ফলে এতদিন এই ডকুমেন্টারির অস্তিত্ব সম্পর্কে কেউই জানতো না। নেটফ্লিক্স দর্শকদের চমকে দিয়েছে।

২০১৮ সালে প্রকাশিত মিশেল ওবামার আত্মজীবনীমূলক বেস্ট-সেলিং বই ‘বিকামিং’ থেকে বেশ কিছু ঘটনা নিয়ে ডকুমেন্টারিটি তৈরি করা হয়েছে। এছাড়াও থাকছে তার বিভিন্ন শহরে সফরের গল্প।

এই ডকুমেন্টারিটি বারাক এবং মিশেল ওবামার প্রোডাকশন হাউস হায়ার গ্রাউন্ড থেকে তৈরি করা হয়েছে।

বিষয়:ডকুমেন্টারি বিকামিং মিশেল ওবামা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…