চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ২৮, এপ্রিল ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
জামিলুর রেজা চৌধুরী

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভাইস-চ্যান্সেলর জাতীয় অধ্যাপক ডঃ জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

মঙ্গলবার ভোরে কলাবাগানের বাসায় ইন্তেকাল করেন তিনি। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

জামিলুর রেজা চৌধুরীর জামাতা অধ্যাপক জিয়া ওয়াদুদও মঙ্গলবার ভোরে এক ফেসবুক পোস্টে এ মৃত্যুর খবর জানান।

জানা যায়, সোমবার রাতে ঘুমানোর পরে অনেক ডাকলেও তার সাড়া মেলেনি। পরে পরিবারের সদস্যদের সন্দেহ হলে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে বাদ জোহর বনানী কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন বাংলাদেশের একজন খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্য-প্রযুক্তিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। ১৯৪২ সালে সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। ২০১৮ সালের ১৯ জুন বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়।

২০০১ সাল পর্যন্ত তিনি বুয়েটে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

পেশাগত দায়িত্বের বাইরে তিনি আর্থকোয়েক সোসাইটি, পরিবেশ আন্দোলন বাপা এবং গণিত অলিম্পিয়াডের মতো বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর আইসিটি টাস্কফোর্সের একজন সদস্য ছিলেন তিনি।

সর্বশেষ তিনি ছিলেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ২০১৭ সালে একুশে পদকপ্রাপ্ত এই অধ্যাপক পদ্মাসেতু প্রকল্পের পরামর্শক হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

ট্যাগ: জামিলুর রেজা চৌধুরীমৃত্যুশোক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস শেষ বহুদূর, শিশু স্বাস্থ্য সেবা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

পরবর্তী

করোনাভাইরাস: এশিয়াতে মৃত্যু ১৮ হাজারের কাছাকাছি, আক্রান্ত প্রায় ৫ লাখ

পরবর্তী

করোনাভাইরাস: এশিয়াতে মৃত্যু ১৮ হাজারের কাছাকাছি, আক্রান্ত প্রায় ৫ লাখ

নেটফ্লিক্সে আসছে মিশেল ওবামার জীবননির্ভর ডকুমেন্টারি 'বিকামিং'

সর্বশেষ

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT