চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা রুখতে পারতো চীন, ক্ষতিপূরণ চাইবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ পূর্বাহ্ণ ২৮, এপ্রিল ২০২০
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন প্রশাসন বেইজিংয়ের করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ নিয়ে জোড়ালো তদন্ত চালাচ্ছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের জন্য চীনের কাছে ক্ষতিপূরণ চাওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

ঘরে ব্যবহারের জীবাণুনাশক দিয়ে করোনাভাইরাস চিকিৎসার কথা বলে সমালোচিত হওয়ায় বর্তমানে টানা সংবাদ সম্মেলন থেকে বিরত আছেন ট্রাম্প। তার পরামর্শকদের দাবি এতে করে তার নিরর্বাচনী প্রচারণার উপর প্রভাব আসতে পারে।

তারপরও সোমবারের ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, এই মহামারীর জন্য চীনকে দায়ী করার অনেকগুলো কারণ আছে। কঠোর তদন্ত চলছে। চীনের প্রতি আমরা খুশি নই। ভাইরাসের উৎসেই এই করোনা ধ্বংস করা যেতো বলে আমরা বিশ্বাস করি। তখন দ্রুত এটি থামালে সারাবিশ্বে ভাইরাসটি ছড়াতো না।

Banglabid

জার্মান এক সংবাদ মাধ্যমে সম্পাদকীয়তে জার্মানির জন্য চীনের কাছে ১৬৫ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। সেই খবরের সূত্র ধরে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রও একই ভাবে চীনের কাছে ক্ষতিপূরণ চাইবে।

ট্রাম্প বলেন, জার্মানিও দেখছে, আমরা দেখছি। জার্মানি যত টাকার কথা বলছে, আমরা তার থেকে অনেক বেশি ক্ষতিপূরণ চাইবো। যদিও সেটার পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। তবে অবশ্যই অনেক বড় হবে।

ট্রাম্পের এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে চীন বলেছে, ভাইরাসের ব্যাপারে কোনো লুকোচুরি করা হয়নি। রাষ্ট্র সমর্থিত গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে সোমবার বলা হয়েছে, কোভিড-১৯ নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের থেকে বেশি প্রাপ্তি চীনের। এই প্রাদুর্ভাব মোকাবেলায় নিজেদের ব্যর্থতার দায় চীনের উপর চাপানোর চেষ্টাটা রাজনৈতিক, ট্রাম্পের আগামী নির্বাচনে জেতার ফন্দি।

Reneta

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী সেটা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে সারা বিশ্বে ৩০ লাখেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। প্রাণ হারিয়েছে ২ লাখেরও বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসচীনট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT