চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাকালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সমন্বয় প্রয়োজন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:১৩ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২১
সম্পাদকীয়
A A
শিক্ষার্থীরা পরীক্ষার কক্ষে মনোযোগ দিয়ে লেখালেখি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১২ আগস্ট থেকে দেশের বিভিন্ন স্কুল-কলেজ খুললেও এখনও বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলেনি। অক্টোবর থেকে ধাপে ধাপে খুলে যাবে বলে জানা গেছে। ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির তারিখও ঘোষণা করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে চলাসহ নানা নিয়মের মধ্যে দিয়ে নিয়মিত শিক্ষা কার্যক্রমসহ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়া প্রয়োজন। দীর্ঘসময় আবাসিক হল ও ক্লাসরুম বন্ধ থাকাতে নানা ধরণের মেরামত ও সংযোজন-বিয়োজন দরকার, সেদিকেও নজর দিতে হবে।

করোনাকালের আগে থেকেই বিগত কয়েকবছর হলো সমন্বিত ভর্তি কার্যক্রমের নানা পরিকল্পনা করা হলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন হয়নি। সমন্বিত ভর্তি কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ভোগান্তি কমানো। টেকনাফ থেকে তেঁতুলিয়ার শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা গিয়ে পরীক্ষা দেবার বিষয়টি এখনও অনেকটাই আগের মতো। এছাড়া একইদিনে দুটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবার মতো বিষয়টিও সামনে চলে আসছে বারবার। করোনাকালে সমন্বিত বিষয়টির প্রয়োজনীয়তা আরও বেশি করে উপলব্ধি করা যাচ্ছে।

Banglabid

এবছরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ একইদিন হওয়ায় বিপাকে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেনীতে ভর্তি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনেক শিক্ষার্থীই রয়েছে যারা এই দুই বিশ্ববিদ্যালয়েই ভর্তির আবেদন করেছে। তথ্যমতে, আগামী ৩০ অক্টোবর ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আবার ৩০ ও ৩১ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে৷

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের নিজ নিজ নিয়মে চলে, তাদের রয়েছে নিজস্ব সিদ্ধান্ত নেবার ক্ষমতা। কাজেই কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবার সুযোগ যেমন নেই তেমনি তাদের স্বাধীনতায় হস্তক্ষেপও সমস্যা ডেকে আনতে পারে। বিশ্ববিদ্যালয়গুলোর সিদ্ধান্ত ও স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে আমাদের আশাবাদ, করোনাকালে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা ও ভোগান্তির কথা মাথায় রেখে সমন্বিত ভর্তি কার্যক্রম নয়তো সুবিধাজনক আলাদা আলাদা সময়ে কর্মসূচি পরিকল্পনা করতে পারে। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে সহায়তাও করতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় ভর্তিসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সবাই বলে আমি নাকি বেলুনের মতো, একটুতেই শুকিয়ে যাই’

পরবর্তী

জীবনমান: দক্ষিণ এশিয়ায় সব থেকে পিছিয়ে বাংলাদেশ

পরবর্তী
বিশ্বের উন্নয়ন সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়া পিছিয়ে রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনমান: দক্ষিণ এশিয়ায় সব থেকে পিছিয়ে বাংলাদেশ

কামরুল হাসান মঞ্জু: মানুষের কণ্ঠস্বর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT