চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সবাই বলে আমি নাকি বেলুনের মতো, একটুতেই শুকিয়ে যাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৫ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র মুকুট বিজয়ী ঐশী তার চতুর্থ সিনেমা ‘নূর’ এর শুটিং করছেন। রায়হান রাফীর পরিচালনায় আরিফিন শুভর বিপরীতে এ সিনেমার শুটিং চলছে পাবনায়।

এর আগে তিনি মিশন এক্সট্রিম, রাত জাগা ফুল, আদম নামে তিনটি সিনেমায় অভিনয় করেছেন। সবগুলো আছে মুক্তির অপেক্ষায়। পাবনা থেকে ঐশী জানালেন, ‘নূর’র জন্য তাকে ওজন বাড়াতে হয়েছে। ঈদুল আযহার কিছুদিন আগ থেকে সেভাবেই নিজেকে প্রস্তুত করেছেন।

মুঠোফোনে পাবনা থেকে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ঐশী বলেন, অডিশনের মাধ্যমে ‘নূর’ সিনেমায় যুক্ত হয়েছি। যে চরিত্র শুনিয়ে অভিনয় করতে বলা হয়, সেটা শুনে খুব ভাল লাগে। তখন পুরোটা জানার আগ্রহ জন্মে। পরে আরও একদিন অডিশন হয়। শেষদিন চিত্রনাট্য নিয়ে আলোচনার জন্য আমাকে লুকের রেফারেন্স দিয়ে ওভাবে সেজে যেতে বলেন রাফী ভাই।

Banglabid

তিনি বলেন, ‘নূর’ পুরোপুরি রোমান্টিক ঘরানার সিনেমা। চরিত্র প্রসঙ্গে বলা একেবারে বারণ। আমার আগের সিনেমাগুলোর চরিত্রের থেকে নতুন। সেই সঙ্গে শুভ ভাইকেও এভাবে কেউ দেখেনি। চিত্রনাট্য ও গল্প শুনে মনে হয় যদি এই সিনেমার অংশ না হতে পারি নিজের কাছে খারাপ লাগবে। ‘নূর’ নাম প্রধান হলেও আমার চরিত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ। চেষ্টা করছি সেরাটা দেয়ার।

শুটিং চলাকালীন পরিচালক রায়হান রাফী ও আরিফিন শুভর অনেক সহযোগিতা পাচ্ছেন বলেও জানালেন ঐশী। তার কথা, শট দেয়ার আগে পরিচালক ও শুভ ভাইয়া দুজনেই আমাকে জোন, এক্সপ্রেশন বুঝিয়ে দেন। রিহার্সেল হয়েছে। এতে কাজটা খুব সহজ হচ্ছে। খুব ভালো ভাবে শুটিং হচ্ছে। তাছাড়া শুভ ভাইয়ার সঙ্গে এর আগে একটি সিনেমা করেছি। তাই বোঝাপড়াও মজবুত।

২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। পরে সিনেমায় থিতু হন তিনি। তবে এখনও পর্যন্ত তার কোনো সিনেমা মুক্তি পায়নি। তার সমসাময়িক অনেকেই ওটিটিতে কাজ করলেও ঐশী নিজেকে বড়পর্দায় দেখায় অপেক্ষায় আছেন বলে জানালেন। সেই লক্ষ্য নিয়েই আগাচ্ছেন।

Reneta

করোনাকালে অনেকের মধ্যে পরিবর্তন এলেও ঐশী জানালেন, তার মধ্যে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। তবে ‘নূর’ সিনেমার জন্য তিনি নিজের শারীরিক গড়নে কিছুটা পরিবর্তন এনেছেন। বললেন, ৮ কেজি ওজন বাড়িয়েছি। কোরবানির ঈদের কিছুদিন আগে ‘নূর’-এ চুক্তিবদ্ধ হই। তারপর ওজন বাড়াতে হয়েছে। কোভিডকালের জন্য সম্ভব হয়েছে। অনলাইন ক্লাস না হলে যদি ভার্সিটি গিয়ে ক্লাস করতে হতো তবে মনে হয় না সম্ভব হতো। আমার ঘরের মানুষরা বলে, আমি বেলুনের মতো, একটুতেই শুকিয়ে যাই। আমার সামান্য পরিশ্রম করলেই ওজন কমে। বাসাতে ছিলাম বিধায় ওজন বাড়ানো সম্ভব হয়েছে।

ঐশী বলেন, কোভিড না এলে আমার অভিষেক এতোদিনে হয়ে যেত। এর মধ্যে ওটিটি’র জন্য অনেক কাজে প্রস্তাব পেলেও করিনি। নিজেকে বড়পর্দায় লঞ্চিং এর অপেক্ষায় আছি। আমাকে যারা চেনেন তারা ভালোভাবে জানেন কাজের ব্যাপারে আমি খুব চুজি। তাই তাড়াহুড়ো না করে একটু একটু করে আগাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আরিফিন শুভওটিটিজান্নাতুল ফেরদৌস ঐশীনূরপাবনাপ্রেক্ষাগৃহরায়হান রাফীলিড বিনোদনসিনেমাসিনেমা হল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের জরুরি ‘নতুন উদ্যোগ’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসে ‘বুদ্ধিজীবী নকশাল’ নিয়ে মোদির সতর্কবার্তা

আগস্ট ১৫, ২০২৬

এআই প্রযুক্তি: মহাসড়কে গাড়ি থামাবে না পুলিশ, আইন ভাঙলে ‘অটো ফাইন’

আগস্ট ১৫, ২০২৬

আরও ৫ দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬

ভূ-তাপীয় শক্তিতে বড় পরিকল্পনা, চার অঞ্চলে গুরুত্ব দিচ্ছে চীন

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT