এক সপ্তহা পর বন্ধ হবে চলতি বছরের গ্রীষ্মকালীন দলবদল। শেষ মুহূর্তে ক্লাবগুলো ব্যস্ত খেলোয়াড় দলে টানতে। ইতিমধ্যে ম্যানচেস্টার সিটি থেকে নিউক্যাসল ইউনাইটেড নিকো গঞ্জালেসকে দলে টানতে আরও কাছাকাছি চলে এসেছে।
দুই ক্লাবের মধ্যে এগিয়েছে আলোচনা। খুব জলদি চুক্তি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। চুক্তির একটি কাঠামোও ইতোমধ্যে তৈরি হয়ে গেছে। ২৪ বর্ষী এ স্প্যানিয়ার্ডকে নিউক্যাসল তাদের শীর্ষ মিডফিল্ড লক্ষ্যে দল টানতে চায় রক্ষণাত্মক এই প্লেমেকারকে।
গণমাধ্যমে খবর, ম্যানচেস্টার সিটি বেশ আগের থেকেই গঞ্জালসকে ছেড়ে দেয়ার পরিকল্পনা করছে। পোর্তো থেকে সিটিতে যোগ দেয়ার পর ইতিহাদে মূল একাদশেও নিয়মিত নন তিনি। এলিয়ট অ্যান্ডারসন এবং আইয়ুব বুয়াদ্দির সিটিতে যোগ দেয়াতে গঞ্জালেজের খেলার সুযোগ আরও কমে গেছে বলেও উঠে এসেছে প্রতিবেদনে।
তাই দুই পক্ষের আলোচনায় এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর অপেক্ষায় গঞ্জালেস। এছাড়াও সিটি তাকে ছেড়ে দিলে ক্লাবটি সে তহবিল দিয়ে আরেকজন মিডফিল্ডারকে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারবে। এখন দেখার বিষয় কোন দিকে গড়ায় এ চুক্তি।









