চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৬
বিনোদন
A A

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধারণ করে তৈরি করা জুলাই স্মৃতি জাদুঘরে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি জাদুঘর দেখতে আসছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও। বিষয়টি নিয়ে নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা ও ভাবনার কথা তুলে ধরছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে জাদুঘরের একটি কক্ষের দুই সময়ের দুটি ছবি ফেসবুকে শেয়ার করেন ফারুকী। একই সঙ্গে জাদুঘরের বর্তমান চিত্রে স্কুল শিক্ষার্থীদের উপস্থিতি দেখে নিজের অনুপ্রেরণার কথাও জানান তিনি।

ফারুকী লেখেন, “এক সময় এই ঘরে প্রেস কনফারেন্স নামে সেই অদ্ভুত জিনিসগুলি হইতো। তারপর আসলো ৩৬ জুলাই। আমরা ঘরটা এই রকম পাইলাম। জনতার ক্ষোভের দাগ সর্বত্র।”

জুলাই অভ্যুত্থানের পর সেই কক্ষের পরিবর্তনের কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে কক্ষটির নাম ‘মুনসুন থিয়েটার’। সেখানে প্রতিদিন চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে গত ১৬ বছরের ইতিহাস।

ফারুকী লিখেছেন, “আর এখন এটার নাম মুনসুন থিয়েটার। এখানে প্রতিদিন চলচ্চিত্র প্রদর্শনীতে ১৬ বছরের ইতিহাস দেখেন দর্শনার্থীরা। অনেকগুলা শো হয়।”

সোমবার সকালে অনুষ্ঠিত একটি প্রদর্শনীর ছবিও পোস্ট করেন তিনি। ছবিতে বেশ কয়েকজন স্কুল শিক্ষার্থীকে দেখা যায়। বিষয়টি বিশেষভাবে উল্লেখ করে ফারুকী বলেন, শিক্ষার্থীরা শুধু তাদের জন্য নির্ধারিত শনিবারেই নয়, অন্য দিনেও জাদুঘরে আসছে।

এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘ছবিতে অনেক স্কুল ছাত্রদের দেখা যাচ্ছে। তার মানে স্কুল ছাত্রদের জন্য নির্ধারিত শনিবারের বাইরেও তারা যাচ্ছে। ভেরি ইন্সপায়ারিং।’

প্রসঙ্গত, চব্বিশের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন ফারুকী। তার তত্ত্বাবধানে শুরু হয় ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণের কাজ, যার বড় অংশ শেষ হয় তার দায়িত্বকালেই।

ট্যাগ: জুলাই জাদুঘরজুলাই স্মৃতি জাদুঘরফারুকীমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

পরবর্তী

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

পরবর্তী
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে খেলা নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য গোপন করে মস্কোয় মার্কিন সামরিক বিমান অবতরণে যা জানা গেল

আগস্ট ২৫, ২০২৬

শুক্রবারের বদলে কেন বুধবার মুক্তি পাচ্ছে ‘টক্সিক’?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT