চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনমান: দক্ষিণ এশিয়ায় সব থেকে পিছিয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৮ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিশ্বের উন্নয়ন সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়া পিছিয়ে রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগরিকদের জীবনমান বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশ ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ অনেকখানি পিছিয়ে রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ডেটাসেইস প্লাটফর্ম ‘নাম্বিও’।

২০২১ সালের মধ্যবর্তী সময় বিবেচনায় তারা বলছে: জীবনমান, ক্রয়ক্ষমতা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, জীবযাত্রার ব্যয়, উপার্জনের বিপরীতে সম্পদের মূল্য, যানজট, জনসংখ্যা এবং পরিবেশ বিবেচনায় দক্ষিণ এশিয়ার দেশ ভারত-পকিস্তান এবং শ্রীলঙ্কার নাগরিকদের থেকে বাংলাদেশের নাগরিকদের জীবনমান নিম্মমুখী। বিশ্বের মোট ৮৩টি দেশের এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৮১তে। আর ভারত ৬৫, পাকিস্তান ৬৬ এবং শ্রীলঙ্কার অবস্থান ৮০তে।

নাম্বিও তাদের পরিসংখ্যানে দেখিয়েছে: ভারতের নাগরিকদের ইনডেক্স পয়েন্ট যেখানে ১০৩, পাকিস্তানের ১০২.১৫ ও শ্রীলঙ্কার ৬৩.৬০; সেখানে বাংলাদেশের ৬৪.৫৪। ক্রয়ক্ষমতায়ও পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ইনডেক্সে দেখানো হয়েছে ভারতের মানুষের ক্রয়ক্ষমতা ৪২.১৬, পাকিস্তানের ২৪.৫৬, শ্রীলঙ্কার ১৮.৪৩; বিপরীতে বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতার ইনডেক্স ২১.৭৬। নিরাপত্তা ইনডেক্সে ভারতের সক্ষমতা ৫৫.৫৭, পাকিস্তানের ৫৭.৪৯, শ্রীলঙ্কার ৫০.৬২ আর পিছিয়ে থাকা বাংলাদের নাগরিকদের সক্ষমতা ৩৬.১০।

করোনা মহামারির এ সময়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলো স্বাস্থ্যসেবা খাত। সেখানেও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার থেকে অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। যদিও স্বাস্থ্যসেবায় ভারত-পাকিস্তানের থেকে এগিয়ে শ্রীলঙ্কা। সেখানে দেশটির ইনডেক্স ৭২.৭২।ভারত এবং পাকিস্তানের ইনডেক্স পয়েন্ট ৬৫.৮৩ ও ৬০.০৪, আর বাংলাদেশের নিম্নমুখি গ্রাফ আটকে আছে ৪২.২২ এ।

আবার দক্ষিণ এশিয়ার ওইসব দেশের তুলনায় জীবনযাত্রার ব্যয় বাংলাদেশে বেশি।

জীবনযাত্রার মানের দিক থেকে নাম্বিও’র এ তালিকায় শীর্ষ তিন দেশ হলো সুইজারল্যান্ড, ডেনমার্ক এবং নেদারল্যান্ড। শীর্ষ দেশে স্থান হয়নি এশিয়ার কোন দেশের। ১৪তম দেশ হিসেবে এশিয়ায় সবার আগে আছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এর এক ধাপ পেছনে ১৬তম স্থানে জাপান আর সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ১৭তে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাকালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সমন্বয় প্রয়োজন

পরবর্তী

কামরুল হাসান মঞ্জু: মানুষের কণ্ঠস্বর

পরবর্তী

কামরুল হাসান মঞ্জু: মানুষের কণ্ঠস্বর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকসই ভবিষ্যতের লক্ষ্যে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬

দুই প্রজন্মের মাঝে ভালোবাসার সেতুবন্ধন

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্ত পেরিয়ে ভারতে, বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT