চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৬
- সেমি লিড, শিক্ষা
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২৬ সালের মিলেনিয়াম ফেলোশিপের জন্য ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এ বছর কোনো একটি বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী নির্বাচিত হওয়ার রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৪ আগস্ট) ব্র্যাক ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচিত শিক্ষার্থীরা শিক্ষা, জলবায়ু, স্বাস্থ্য, জেন্ডার সমতা, উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন সামাজিক বিষয়ে কাজ করবেন। তাদের নেওয়া বিভিন্ন প্রকল্প বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের বাস্তব সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় অবদান রাখবে।

টানা পঞ্চম বছরের মতো ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই ফেলোশিপে অংশ নিচ্ছেন। ইউনাইটেড নেশনস একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন) যৌথভাবে মিলেনিয়াম ফেলোশিপ পরিচালনা করে। এটি স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের একটি কর্মসূচি, যেখানে শিক্ষার্থীরা নিজেদের ধারণাকে বাস্তব সামাজিক উদ্যোগে রূপ দেওয়ার সুযোগ পান।

এ বছর বিশ্বের ১৭০টির বেশি দেশের ৬ হাজারেরও বেশি ক্যাম্পাস থেকে ৭৬ হাজারের বেশি শিক্ষার্থী ফেলোশিপের জন্য আবেদন করেন। এর মধ্যে প্রায় ৩৩০টি ক্যাম্পাসের ৫ হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থী মিলেনিয়াম ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) বিভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করবেন। এর মধ্যে রয়েছে মানসম্মত শিক্ষা, অসমতা হ্রাস, জলবায়ু কার্যক্রম, শান্তি ও ন্যায়বিচার এবং লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব।

ব্র্যাক ইউনিভার্সিটির জন্য এবারের অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রতিষ্ঠানটি বর্তমানে ২৫ বছর পূর্তি উদযাপন করছে। বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে বলা হয়েছে, এই সাফল্য দেখায় যে শিক্ষা শুধু শ্রেণিকক্ষের পাঠদানে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের সমাজের বাস্তব সমস্যা বুঝতে এবং মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করাও শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।

ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, শিক্ষা তখনই সবচেয়ে অর্থবহ হয় যখন তা তরুণদের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ দেয়।

তিনি বলেন, শিক্ষার্থীদের উদ্যোগে সৃজনশীলতা ও নেতৃত্বের পাশাপাশি মানুষের প্রতি সহমর্মিতা এবং সমাজের বাস্তব সমস্যা নিয়ে কাজ করার আগ্রহ স্পষ্ট হয়েছে। ভবিষ্যতে এসব গুণ সমাজ ও দেশের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতি বছর মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির অংশগ্রহণ বাড়ছে। ২০২১ সালে প্রথমবার ১৪ জন শিক্ষার্থী নির্বাচিত হন। ২০২২ সালে ২২ জন, ২০২৪ সালে ২৬ জন এবং ২০২৫ সালে ৫০ জন এই ফেলোশিপ পান। এবার ১৫৬ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন, যা বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণ।

ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার এবং এমসিএনের সিভিক লার্নিং কাউন্সিলের কো-চেয়ার ড. ডেভিড ডাউল্যান্ড বলেন, মিলেনিয়াম ফেলোশিপ শিক্ষার্থীদের শেখার সঙ্গে সমাজের প্রয়োজনকে যুক্ত করার সুযোগ তৈরি করে। এর মাধ্যমে তারা সমাজের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হয়ে শ্রেণিকক্ষের বাইরেও ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার সুযোগ পান।

গত ২০ আগস্ট ‘মিলেনিয়াম ফেলোশিপ গ্লোবাল টাউন হল’-এর মাধ্যমে এ বছরের নির্বাচিত ফেলোদের কার্যক্রম শুরু হয়েছে। আগামী কয়েক মাসে তারা নিজেদের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন সামাজিক বিষয়ে কাজ করবেন।

ট্যাগ: বিশ্ব রেকর্ডব্র‌্যাক ইউনিভার্সিটিমিলেনিয়াম ফেলোশিপশিক্ষার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

পরবর্তী

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

পরবর্তী
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT