চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের গোলে শেষ মুহূর্তে হারল রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা গোলের পর আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপিয়ান ফুটবলে অন্যতম আলোচনার বিষয় কাইলিয়ান এমবাপের দলবদল। মেসি-নেইমারদের সঙ্গ ছেড়ে ফ্রেঞ্চম্যানের স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমানো এখন সময়ের ব্যাপার। আর সেই এমবাপের গোলেই পিএসজির কাছে হেরে গেল লস ব্লাঙ্গোস।

মঙ্গলবার রাতে ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে রিয়ালের বিপক্ষে ১-০ গোলে জিতেছে পিএসজি। এর ফলে শেষ আটে যাওয়ার পথে এক পা দিয়ে রাখল ফ্রেঞ্চ জায়ান্টরা।

স্কোরলাইন মোটেও খেলার প্রকৃত চিত্র তুলে ধরছে না। মেসি-নেইমার-এমবাপেরা রিয়ালকে রীতিমতো কোণঠাঁসা করে রেখেছিল। পিএসজির নেয়া ২১টি শটেই আটটি ছিল লক্ষ্য বরাবর। এর বিপরীতে রিয়াল নিতে পেরেছে মোটে তিনটি শট। বিস্ময়কর ব্যাপার পুরো খেলায় একটি শটও তারা লক্ষ্যে নিতে পারেনি। ৫৭ শতাংশ সময় বল পজিশন ধরে রাখাতেও পিএসজি প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল।

১৮ মিনিটের মাথায় এমবাপের বাঁ পায়ের ভলি প্রতিহত করেন রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া। বিরতির পর ৫০ মিনিটে কর্তোয়া আবারো এমবাপের শট ঠেকান। দুই মিনিট পর নুনো মেন্ডেসের দেয়া দূরপাল্লার শট প্রতিহত করে কর্তোয়া রিয়ালের জাল অক্ষত রাখার লড়াই চালিয়ে যান।

ডি বক্সের ভেতর দানি কারভাহাল এমবাপেকে করেন ফাউল। রেফারি বাজিয়ে দেন পেনাল্টির বাঁশি। ৬১ মিনিটে লিওনেল মেসির নেয়া স্পট কিক ঠেকিয়ে দেন কর্তোয়া। তাতে স্বাগতিক শিবিরে বাড়ে হতাশা।

ইনজুরিতে পড়ার পর পুনর্বাসন প্রক্রিয়া শেষে এই ম্যাচে মাঠে নামেন ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয় নেইমার। যদিও শুরু থেকে খেলেননি, ৭২ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার বদলি হিসেবে তিনি নেমেছিলেন। কোচ মাউরিসিও পচেত্তিনো নেয়া এই কৌশল শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়।

নির্ধারিত সময়ের খেলা পেরিয়ে গেলেও মিলছিল না গোলের দেখা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এসে ভাঙে ডেডলক। নেইমারের বুদ্ধিদীপ্ত ব্যাকহিলে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুরহ কোণ থেকে শট নেন এমবাপে। কর্তোয়ার দুই পায়ের ফাঁক গলে বল জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে পার্ক ডে প্রিন্সেসের গ্যালারি।

আগামী ৯ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগের খেলায় দুই দল মুখোমুখি হবে।

ট্যাগ: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগনেইমারপিএসজিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরও কিছুক্ষণ না হয় রহিতে কাছে

পরবর্তী

মারা গেছেন সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী

পরবর্তী
বাপ্পী লাহিড়ী তার অনন্য স্টাইল ও গ্ল্যামার দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী

ম্যানচেস্টার ইউনাইটেডের রোনালদো গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর গোলখরার অবসান, জিতল ম্যানইউ

সর্বশেষ

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT