বিনোদন

মারা গেছেন সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী

বাপ্পী লাহিড়ী তার অনন্য স্টাইল ও গ্ল্যামার দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাপ্পী লাহিড়ী তার অনন্য স্টাইল ও গ্ল্যামার দেখাচ্ছেন, বিভিন্ন গয়না ও পোশাক পরিধান করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিংবদন্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি বাঙালি, আর এবার আরও একটি দুঃসংবাদ।

মারা গেছেন ‘ডিস্কো কিং’ বাপ্পী লাহিড়ী। মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর।

এক মাস ভর্তি থাকার পর সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন বাপ্পী লাহিড়ী। কিন্তু মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকের পরামর্শে।

দীর্ঘদিন ধরে নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন বাপ্পী লাহিড়ী। হাসপাতালের পরিচালক ডাক্তার দীপক নামজোসি জানিয়েছেন, বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তার।

১৯৭০ থেকে আশির দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ীর। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শারাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে বাগি- ৩ এর জন্য শেষ সুর করেছেন তিনি।

বিষয়:গান বাপ্পী লাহিড়ী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…