চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন একজনকে হারালাম যার বিকল্প দেখি না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
সমাজকথন
A A

সাংবাদিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক আনিস আলমগীর ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে প্রয়াত মেয়র আনিসুল হককে উদ্দেশ করে লিখেছেন, ‘এমন একজনকে হারালাম যার বিকল্প দেখি না। তার অসাধারণ কাজ দিয়ে এপারে বেঁচে থাকবেন অনেক বছর।’

শুক্রবার দুপুরে একটি ছবিসহ ফেসবুক পোস্টে তিনি লেখেন-
জীবনের পরিণতিই হচ্ছে মৃত্যুকে আলিঙ্গন। দ্বিতীয় কোনও রাস্তা নেই। আজ এপারে, কাল ওপারে। বয়স যতই বাড়ছে, দুপারেই জমছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন।
কাল মেয়র আনিস ভাইয়ের মৃত্যু সংবাদ যখন কানে এল, অপ্রত্যাশিত মনে হয়নি। গেল চার মাস ধরে উনাকে তো কতবারই না মারা হয়েছে, কত উদ্ভট খবর হয়েছে- কোনোটাই বিশ্বাস হয়নি। কিন্তু কাল একবাক্যেই বিশ্বাস হয়েছে। মূলত দ্বিতীয় দফায় যখন হাসপাতালে গেলেন তখন মন বলছিল উনি আর ফিরবেন না আমাদের মাঝে। আর যদি ফিরেনও- আগের আনিস ভাই আসবেন না।অনিস আলমগীর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
আমার দুঃখ হচ্ছে আমরা ঢাকার বাসিন্দারা এমন একজনকে হারালাম, যার বিকল্প দেখি না। অল্প কদিনেই তিনি তার নির্বাচনী এলাকায় যে ক’টি দৃশ্যনীয় পরিবর্তন এনেছেন, তাতে প্রমাণ করেছেন- ইচ্ছা থাকলে নগরবাসীকে নগরকর্তারা অনেক স্বস্তি দিতে পারেন। সব কিছু তিনি করতে পারেননি, কিন্তু তার ইচ্ছাটা প্রকাশিত হয়েছে প্রতি পদক্ষেপে।

তার অভাব আমরা আরও অনুভব করবো কারণ, আমরা পেয়েছি চারদিকে চোর আর চোর। চোরের পুত চোর। তাকে বাদ দিলে, একজন মেয়রও ঢাকাবাসী পায়নি চোর তকমা ছাড়া। চোর, মেধাহীন লেকগুলো দিনের পর দিন ঢাকাকে করে তুলেছে বাস অযোগ্য শহরে। রাজনৈতিক অনুগ্রহে এরা আমাদের ঘাড়ে এসে আগামীতেও তাই করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন যোগ্য কাজ করেছিলেন, রাজনীতির বাইরে গিয়ে ঢাকাবাসীকে মেয়র আনিসুল হককে উপহার দিয়ে। শহর দুভাগ না করে তাকে একা দিলে আরও বেশি ভাল হতো নগরবাসীর।

Banglabid

খুব বড় জীবন পাননি আনিস ভাই কিন্তু অসাধারণ কাজ দিয়ে তিনি এপারে বেঁচে থাকবেন অনেক বছর। দেশের সবচেয়ে আধুনিক, জনপ্রিয় উপস্থাপকের আসনটি দখল করা, বিজিএমইএ, এফবিসিসি’র মতো শীর্ষ সংগঠনের শীর্ষ নেতা হওয়া, সফল ব্যবসায়ী এবং সর্বশেষ একজন জনপ্রিয় মেয়র হওয়া- সবার ভাগ্যে জুটে না।
যেখানেই থাকেন আনিস ভাই, শান্তিতে থাকেন! আল্লাহ যেন আপনাকে জান্নাতবাসী করেন এবং আপনার স্বজনদের এই শোক বইবার ক্ষমতা দেয়- এই দোয়া করি। আপনার সঙ্গে কাটানো স্মৃতিগুলো, বিশেষ দিনে আপনার ম্যাসেজগুলো, উপহারগুলো- আমাদের অনেকের কাছে অমর থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিস আলমগীরউত্তরের মেয়র আনিসুল হকমেয়র আনিসুল হক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এই ব্রাজিল খুবই ভয়ঙ্কর!’

পরবর্তী

পাকিস্তানের খায়েশ পূরণ করবেন তারেক রহমান?

পরবর্তী
প্রধান অতিথি পেশাদার পোশাকে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের খায়েশ পূরণ করবেন তারেক রহমান?

বাংলাদেশের রাজনৈতিক নেতাদের বৈঠক, ছবি বড় প portraitের পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগাম নির্বাচনে প্রস্তুত আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

সর্বশেষ

গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬

শাকিবকে নিয়েই অবশেষে ফিরছে ‘অপারেশন অগ্নিপথ’

আগস্ট ২৩, ২০২৬

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT