চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই ব্রাজিল খুবই ভয়ঙ্কর!’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা জার্সি পরে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয়মাস বাকী থাকতেই বিশ্বকাপ জ্বরে কাবু হতে শুরু করেছে ফুটবলবিশ্ব। শুক্রবার নিশ্চিত হয়ে যাবে কে কাকে পাচ্ছে গ্রুপ পর্বে। কঠিন না সহজ দল। এমন চিন্তায় যখন ড্রয়ের অপেক্ষায় মূল পর্বে জায়গা পাওয়া অধিকাংশ দল, তখন একজন জানাচ্ছেন বাকি দলগুলো নিয়ে মোটেও চিন্তিত নয় তার দেশ। অতীত বিপর্যয় কাটিয়ে ২০১৮ বিশ্বকাপ যে ব্রাজিলের হাতেই দেখতে পাচ্ছেন দলটির সেরা তারকা নেইমার।

ফিফা ডটকমকে দেয়া সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন তার বিশ্বকাপ ভাবনা। বিশ্বকাপের জন্য কতটুকু প্রস্তুত তার দল, কেমন তাদের প্রস্তুতি, সবকিছু নিয়ে সাক্ষাৎকারে নিজের ভাবনা মেলে ধরেছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার।

সাক্ষাৎকারে প্রথম ভাগেই উঠে এসেছে জার্মান বিপর্যয়ের কথা। ২০১৪ সালে যাদের কাছে ৭-১ গোলের এক দুঃস্বপ্নের হার দেখেছিল সেলেসাওরা। ঘরের মাঠে ছিটকে গিয়েছিল সেমিফাইনাল থেকেই। সেই বিশ্বকাপ নেইমারের কাছে ব্যক্তিগত ভাবেও ছিল দুঃস্বপ্নের মত। কোয়ার্টার ফাইনালে কোমরের ইনজুরিতে বাকী টুর্নামেন্ট খেলা হয়নি ব্রাজিল ফরোয়ার্ডের। হুইল চেয়ারে বসে বসে দেখতে হয়েছে নিজ দেশের বিপর্যয়।

নেইমার জানাচ্ছেন অতীত বিপর্যয় কাটিয়ে বর্তমান ব্রাজিল দল ভিন্ন এক দল। শুধু তাই নয়, আসছে টুর্নামেন্টে নিজেদেরই ফেভারিট মানছেন ব্রাজিল মহাতারকা, ‘গতবার আমি যেভাবে বিশ্বকাপ শেষ করতে চেয়েছিলাম, সেভাবে শেষ করতে পারিনি। চোটের কারণে বিশ্বকাপের মাঝপথ থেকে ফিরতে হয়েছিল আমাকে। এবার আমার হাতে শিরোপা চাই।’

নেইমারের কথার সত্যতা প্রমাণ করছে সাউথ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। দশ দলের বাছাইপর্বে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে সেলেসাওরা। আঠারো ম্যাচে হেরেছে কেবল একটিতে। দলের হয়ে পারফর্ম করছেন প্রায় সবাই। কোচ টিটের অধীনে ব্রাজিল যেন সত্যি বদলে যাওয়া অন্য এক দল।

প্রতিপক্ষদের তাই সতর্কই করছেন নেইমার। যেকোনো দলের বিপক্ষে ব্রাজিল সত্যিকার অর্থেই যে বিপদজনক এক দল সেটাই বোঝাতে চাইছেন, ‘এখন আমাদের সবাই শ্রদ্ধা করে। কারণ তিন বছরের আগের দল থেকে এই দলটা সত্যিই পরিবর্তিত এক দল। আমরা খেলাটা খুবই ভালোবাসি। এই ব্রাজিল খুবই ভয়ঙ্কর।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাজিলরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT