চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের খায়েশ পূরণ করবেন তারেক রহমান?

এখলাসুর রহমান এখলাসুর রহমান
৩:১৪ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৭
মতামত
A A
প্রধান অতিথি পেশাদার পোশাকে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে যারা আইন ও বিবেকের চোখে অপরাধী হয়ে ফাঁসিতে ঝুললো তারা পাকিস্তানের চোখে হয়ে গেল তাদের সুহৃদ। যেমন এসব বিচারের রায়ে বাংলাদেশে হয় আনন্দ মিছিল আর পাকিস্তানে হয় শোকের মাতম! তাদের কাউকে তারা উপাধিও দিয়েছে নিশান-ই পাকিস্তান। তারা এদেশের খেয়েছে এদেশের পরেছে। এদেশের রাজনীতি করে এমপি মন্ত্রী হয়েছে কিন্তু তারা যে এদেশের ছিল না তা খোদ পাকিস্তানই স্পষ্ট করে দিল। সম্প্রতি পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর কর্তৃক সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে সেদেশের নাগরিকত্ব প্রদানের প্রস্তাব করা হয়েছে।

তারেক রহমানের জন্ম ১৯৬৭ সালের ২০ নভেম্বর পাকিস্তানের করাচিতে। এজন্যই তাকে জন্মসূত্রে নাগরিকত্ব প্রদানের দাবি তুলেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর সিরাজুল হক। ২৫ নভেম্বর লাহোরে স্থানীয় সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, তারেক জিয়ার নেতৃত্বে পাকিস্তান পুনরুদ্ধারের আন্দোলন নতুন করে শুরু করা উচিত। না হলে বাংলাদেশে জামায়াত বিপন্ন হবে। ‘তবে কি পাকিস্তান পুনরুদ্ধার করে জামায়াতকে রক্ষা করার বুদ্ধি হচ্ছে?

আর নতুন করে শুরু করার কথায় তো এটাও স্পষ্ট হয় যে এরকম প্ল্যান প্রোগ্রাম অতীতেও হয়েছিল। পাকিস্তানের দলিল পর্যালোচনায় দেখা যায়, মুক্তিযুদ্ধের সময় ও পরবর্তীকালে তিন শতাধিক পাকিস্তানী (বাঙালি) নাগরিককে রাষ্ট্রের শত্রু হিসেবে ঘোষণা করে। আরও শোনা যায়, তারেক রহমানের পিতা মেজর জেনারেল জিয়াউর রহমানকে পাকিস্তান শত্রু তালিকায় অন্তর্ভূক্ত করেনি। কিন্তু কেন? তিনিতো মুক্তিযুদ্ধের এগারটি সেক্টরের একটি সেক্টরের কমান্ডার ছিলেন। তার দল বিএনপি তো তাকে স্বাধীনতার ঘোষক দাবি করে। তবুও তিনি কেন তিন শতাধিক এর তালিকায় অন্তর্ভূক্ত হননি?

এ তালিকায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম ও কর্নেল ওসমানী প্রমুখ। আরও শোনা যায়, মেজর জিয়াকে ১৯৭২ সালের ১০ জানুয়ারির পরে পাকিস্তান রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে। বাংলাদেশ স্বাধীন হয় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। মেজর জিয়া ছিলেন একজন স্বাধীন দেশের সেনা কর্মকর্তা। অন্য একটি দেশের পদস্থ নাগরিককে রাষ্ট্রদ্রোহী ঘোষণা কতটা সঙ্গত? তবে কি এতদিন তাকে ঘিরে পাকিস্তান পুনরুদ্ধারের স্বপ্ন দেখেছিল তারা?দুইজন পুরুষের ছবি, একজন মুসলিম ধর্মীয় নেতা, অন্যজন রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৭২ সালে এসে তাদের কি স্বপ্ন ভঙ্গ হয়েছিল? কেন ও কী ঘটেছিল তখন? আর যদি পাকিস্তান এমন স্বপ্ন দেখেই থাকে, তবে তাদের এ স্বপ্নের ভিত্তি কী ছিল? স্বাধীনতার এত বছর পরে একজন মুক্তিযোদ্ধার সন্তানকে সেদেশে নাগরিকত্ব প্রদানের প্রস্তাব ও পাকিস্তান পুনরুদ্ধারের এই দিবা স্বপ্ন কেন, কী উদ্দেশ্যে? তারেক রহমান কি পাকিস্তান জামায়াতে ইসলামের প্রস্তাবে সম্মতি দিয়েছেন? এ ব্যাপারে তার বক্তব্য জাতি প্রত্যাশা করে। তিনি একটি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। দলটি জনরায় নিয়ে রাষ্ট্রক্ষমতায়ও গিয়েছে। এ ব্যাপারে দলের বক্তব্যও আবশ্যক।

সাম্প্রদায়িক ধ্যান-ধারণায় উদ্বুদ্ধ হয়ে দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। নিজে ধর্ম কর্ম না করেও কেউ কেউ হয়ে গেছেন মুসলিম জাতীয়তাবাদের নেতা। মুহম্মদ আলী জিন্নাহ নিজেও তেমন ধর্মীয় আচার বিধি মেনে চলতেন না বলে শোনা যায়। কিন্তু রাজনীতিতে একেবারে সাচ্চা মুসলমান! ওরা হিন্দু আমরা মুসলিম এই সেন্টিমেন্টে পরধর্মে বিদ্বেষ জাগিয়ে মুসলিমদের কাছাকাছি যাওয়াই ছিল তাদের মূল উদ্দেশ্য। হুজুগ আর গুজবই ছিল তাদের রাজনৈতিক প্রধান অস্ত্র। পাকিস্তান সৃষ্টির পরপরই মিথ্যা প্রচারণা ও গুজব তুলে আদমজী পাটকল শ্রমিকদের লেলিয়ে দেয়া হয়েছিল লাঙ্গলবন্দের মেলায় আসা নিরীহ স্নানার্থীদের উপর। শতশত হিন্দু নারী পুরুষ শিশু এ হামলার শিকার হয়েছিল।

Reneta

১৯৬৫ সালে রায়ট হল। হিন্দু মুসলিম দাঙ্গায় রক্তাক্ত হল গোটা ভারতবর্ষ। পাকিস্তানে বসবাসরত হিন্দুরা প্রাণভয়ে ভারতে চলে গেল। আর তাদের রেখে যাওয়া সহায় সম্পত্তিকে বলা হল শত্রু সম্পত্তি। তার মানে তারা এতদিন শত্রু হিসাবেই পাকিস্তানে বসবাস করছিল। তারা চলে যাওয়ায় শত্রু মুক্ত হল পাকিস্তান। আর শত্রুর সম্পত্তি হল রাষ্ট্রের সম্পত্তি। আশ্চর্যের ব্যাপার হল, দেশ স্বাধীনের পরও এই সব সম্পত্তিকে শত্রু সম্পত্তিই বলা হত। এখন বলা হচ্ছে অর্পিত সম্পত্তি। কারা করল এ অর্পণ?তরিক রহমানের ছবি, তিনি একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

 

একটি পরধর্ম বিদ্বেষী সাম্প্রদায়িক হুজুগ আজকের বাংলাদেশেও ব্যাপক ভাবে আছে। রসরাজ ইস্যুতে হিন্দুদের উপর হামলা হল ব্রাহ্মনবাড়িয়ার নাসির নগরে। টিটু রায় ইস্যুতে রংপুরের পাগলা পীর এলাকায়।

এগুলো কি পাকিস্তান পুনরুদ্ধারের দিবাস্বপ্নের ফল নয়? পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর তারেক রহমানকে দিয়ে পাকিস্তান পুনরুদ্ধারের খায়েশ ব্যক্ত করেছেন। এর প্রতিক্রিয়ায় তারেক রহমান ও তার দল নিরব থাকল। অথচ এর তীব্র প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল। নাকি তারা পাকিস্তানের এই খায়েশকে স্বাগত জানিয়েছেন?দুই নেতা আলোচনা করছেন, পাকিস্তানের খায়েশ পূরণের বিষয় নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান পুনরুদ্ধারের দিবাস্বপ্ন দেখনেওলারা নিজেদের রাজনৈতিক ভবিষ্যতটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? দেশটাকেও বা কোথায় নিয়ে যেতে চাচ্ছেন তারা?

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানপাকিস্তানমেজর জিয়াউর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পায়ের ছাপ’ স্বপ্নের সীমানা জয়ের গল্প লিখলেন আয়েশা

জুলাই ৩১, ২০২৬

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্তি ও সংযমের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ৩১, ২০২৬

অস্ট্রেলিয়া সফরের আগে সাংবাদিকদের কাছে যে প্রশ্ন শান্তর

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার কথা থাকলেও বাইরের সিস্টেমে ঢুকেছে ক্লড, জানাল অ্যানথ্রপিক

জুলাই ৩১, ২০২৬
ছবি: আল জাজিরা।

হামাস বোর্ড অফ পিসের সঙ্গে গাজা নিরস্ত্রীকরণ চুক্তিতে পৌঁছেছে

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT