চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবকে নিয়েই অবশেষে ফিরছে ‘অপারেশন অগ্নিপথ’

২০২৭ সালে মুক্তির পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৬
বিনোদন
A A

প্রায় এক দশক আগে প্রকাশিত একটি টিজার দিয়েই ঢালিউডে তুমুল আলোড়ন তুলেছিল শাকিব খান অভিনীত ‘অপারেশন অগ্নিপথ’। অস্ট্রেলিয়ায় শুটিং করে প্রকাশিত সেই টিজার নিয়ে তখন ব্যাপক আগ্রহ তৈরি হলেও শেষ পর্যন্ত অভ্যন্তরীণ জটিলতায় আটকে যায় সিনেমাটির মুক্তি।

এরপর কেটে গেছে বছরের পর বছর। এবার সেই থেমে যাওয়া ছবিই নতুন করে আলোর মুখ দেখতে যাচ্ছে।

চ্যানেল আই অনলাইনকে একাধিক সূত্র জানিয়েছে, ‘অপারেশন অগ্নিপথ’ নতুনভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর ছবিটির শুটিং আবার শুরু হবে। গল্পে কিছুটা পরিবর্তন ও নতুন সংযোজন আনার পাশাপাশি শিল্পী তালিকাতেও পরিবর্তন আসতে পারে। তবে শাকিব খানকে রেখেই নতুন করে ছবিটি নির্মাণে আগ্রহী সংশ্লিষ্টরা।

আশিকুর রহমান পরিচালিত ও ভার্টেক্স মিডিয়ার কর্ণধার জানে আলম প্রযোজিত ‘অপারেশন অগ্নিপথ’ শুরু থেকেই আলোচনায় ছিল। অস্ট্রেলিয়ায় ছবিটির কিছু অংশের শুটিং শেষে প্রকাশ করা টিজারে শাকিব খানের লুক ও অ্যাকশন ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে অভ্যন্তরীণ কোন্দলের কারণে সেই প্রত্যাশা আর পূরণ হয়নি।

ছবিটি আটকে যাওয়ার কয়েক বছর পর এর সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি শাকিব খানকে নিয়ে বিভিন্ন অভিযোগ তোলেন। বিষয়টি পরে আদালত পর্যন্ত গড়ায়। তবে পরবর্তীতে অন্যের প্ররোচনায় মিথ্যা অভিযোগ করার কথা স্বীকার করে ওই ব্যক্তি শাকিবের কাছে ক্ষমা চান। এর পর থেকেই অনেকের ধারণা ছিল, ‘অপারেশন অগ্নিপথ’ আর কখনোই আর আলোর মুখ দেখবে না।

কিন্তু এবার সেই ধারণা বদলে যাচ্ছে। সূত্রের দাবি, শাকিব খান, পরিচালক আশিকুর রহমান এবং প্রযোজক জানে আলম- সংশ্লিষ্টরা সবাই নতুন করে সিনেমাটি করার বিষয়ে সম্মত হয়েছেন। বর্তমান সময় ও দর্শকের রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে গল্পে পরিবর্তন আনা হবে। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিটিতে নতুন করে নির্মাণ পরিকল্পনা সাজানো হচ্ছে।

শিল্পী তালিকাতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে শাকিব খান এই প্রজেক্টের সঙ্গে থাকছেন বলেই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদ উৎসবের বাইরে যে কোনো সময় ‘অপারেশন অগ্নিপথ’ মুক্তির পরিকল্পনা করা হয়েছে। ফলে প্রায় এক দশক আগে যে টিজার দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছিল, দীর্ঘ বিরতির পর সেই সিনেমাই এবার নতুন রূপে বড়পর্দায় ফেরার অপেক্ষায়!

ট্যাগ: অপারেশন অগ্নিপথলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

পরবর্তী

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

পরবর্তী

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি, ঝুঁকিতে কোন কোন এলাকা?

আগস্ট ২৯, ২০২৬

পিঠার ঘ্রাণে কবিতা-গানের আসর, বাচসাসে গুণীজনের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT