চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার পাকিস্তানে নিরাপত্তা সহায়তা বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
trump

অর্থ সহায়তা বন্ধের পর এবার পাকিস্তানে মার্কিন নিরাপত্তা সহায়তা বন্ধের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। এ নিয়ে দুই দেশের কয়েকদিনের কথা চালাচালির পর স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে  নিরাপত্তা সহায়তা বন্ধের বিষয় নিশ্চিত করা হয়।

পাকিস্তানে তৎপর জঙ্গিগোষ্ঠী আফগান তালেবান এবং হাক্কানী মিশনের তৎপরতা বন্ধে দেশটির ব্যর্থতার ফলেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র। যদিও পাকিস্তান ট্রাম্প প্রশাসনের এ অভিযোগ শুধু অস্বীকারই নয়, কড়া ভাষায় জবাবও দিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আভাস মিলেছিল এ বছরের একেবারের প্রথম দিনেই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট বার্তায়। এবার তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

Banglabid

নিজদেশে জঙ্গি তৎপরতা বন্ধে ব্যর্থ হওয়ায় এবার প্রায় সবধরনের মার্কিন নিরাপত্তা সহায়তা বন্ধ করা হলো পাকিস্তান থেকে।

স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আরো বলা হয়েছে, জঙ্গি গ্রুপ হাক্কানী নেটওয়ার্ক এবং আফগান তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে পাকিস্তানের ব্যবস্থা না নেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিদার নুরেট সংবাদ মাধ্যমকে বিষয়টির ব্যাখ্যা দেন।

মিজ নুরেট বলছেন যে, ‘আজ নিশ্চিত করে বলতে চাই যে আমরা পাকিস্তানের জাতীয় নিরাপত্তা সহায়তা বন্ধ করছি। যতদিন পর্যন্ত না দেশটির সরকার তাদের দেশে তৎপর আফগান তালেবান গোষ্ঠী ও হাক্কানী গ্রুপের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেবে। তারা এই অঞ্চলটিকে অস্থিতিশীল করছে এবং মার্কিন নাগরিকদের টার্গেট করে আসছে। এ জন্যেই পাকিস্তানে যুক্তরাষ্ট্রে নিরাপত্তা সহায়তা বন্ধ রাখা হবে’।

Reneta

যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে মিত্র হিসেবে পরিচিত পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটি বড় আঘাত। তবে আফগানিস্তান এবং ভারত প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের। কেবল মাত্র চীন এ বিষয়ে পাকিস্তানের পক্ষে রয়েছে।

এর আগে পাকিস্তানের বিরুদ্ধে প্রতারণার আশ্রয়, জঙ্গি দমনে ব্যর্থতা ও তালেবানদের আশ্রয় দেবার অভিযোগে সাহায্য বন্ধ করে দেবার হুমকি দিয়ে টুইট করেছিলেন ট্রাম্প।

সেখানে তিনি লিখেছিলেন, যুক্তরাষ্ট্র ১৫ বছর ধরে বোকার মতো পাকিস্তানে ৩৩ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ সাহায্য দিয়ে এসেছে। যার বিনিময়ে তারা কিছুই পায়নি।

অবশ্য এর আগেই ট্রাম্প প্রশাসন পাকিস্তানে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা পাঠাতে দেরি হবে বলে জানিয়েছিল।

যদিও স্টেট ডিপার্টমেন্টের বক্তব্যে মিজ নুরেট ডলারের হিসেবে ঠিক কত পরিমাণ নিরাপত্তা সহায়তা বন্ধ রাখা হচ্ছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘোষণা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাদক বহনে ব্যবহৃত পথশিশুরাও হচ্ছে মাদকাসক্ত

পরবর্তী

কনকনে ঠান্ডায় জমাট জনজীবন

পরবর্তী
শৈত্যপ্রবাহ

কনকনে ঠান্ডায় জমাট জনজীবন

নেইমারের বেপরোয়া ‘স্টান্টে’ ক্ষুব্ধ ব্রাজিলিয়ানরা

সর্বশেষ

আর্জেন্টিনা জার্সিকে বিদায় বলে দিলেন বিশ্বজয়ী মেসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আগস্ট ৩১, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিন ধরে নিখোঁজ ১৫ বছরের কিশোর

আগস্ট ৩১, ২০২৬

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT