চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনকনে ঠান্ডায় জমাট জনজীবন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৮
পরিবেশ
A A
শৈত্যপ্রবাহ

কনকনে ঠান্ডা, শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশায় সারাদেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উত্তরের জেলা কুড়িগ্রামে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠা নামা করছে। কষ্টে দিন যাপন করছে নিন্ম আয়ের শ্রমজীবী মানুষ।

আবহাওয়া অফিস বলেছে, পুরো মাস জুড়েই শীত শীত আবহাওয়া থাকবে। তবে এই শীতের মধ্যেই তাপমাত্রা কখনো বাড়বে, কখনো কমবে।

শুক্রবার দেশে সবচেয়ে কম তাপমাত্রা ছিল যশোরে ৭.২, আর তুলনামূলক সবচেয়ে বেশি ঢাকাতে ১১.৯। কিছুটা উঠানামার মধ্যে দিয়ে আগামী আরো ৪-৫ দিন এইরকম আবহাওয়া থাকবে।

কুড়িগ্রামে শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে হাড় কাঁপানো ঠাণ্ডায় নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না।

দুপুর পর্যন্ত পুরো জনপদ ঘন কুয়াশায় ঢেকে থাকছে। দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা মেলে না। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় লালমনিরহাটের মানুষের জীবন স্থবির হয়ে পড়েছে। গত দু’দিন সূর্যের দেখা মেলেনি। শীত বেশি হওয়ায় শীতবস্ত্রে দামও বেশ চড়া। নিন্ম আয়ের মানুষ এসব কিনতে পারছে না।

Reneta

প্রায় একই অবস্থা উত্তরের অন্যজেলাগুলোতে। শীতের প্রভাব পড়েছে দেশের অন্যান্য জেলাতেও। মাঠে কাজ করা তো দূরের কথা, দুপুরেও কুয়াশার চাদরে ঢাকা থাকছে রাস্তাঘাট। হেড লাইট জ্বালিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।

শীতবস্ত্র কেনার সামর্থ্যহীন মানুষ সরকারি-বেসরকারি সাহায্যের অপেক্ষায় আছে। এখন পর্যন্ত সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র না পাওয়ার কথা জানালেন এলাকাবাসী।

মেহেরপুর, চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসেনেমে এসেছে। তীব্র শীতে সব চাইতে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। ঠাণ্ডা ও ঘন কুয়াশায় কাজে যেতে না পারায় তাদের আয় আরো কমে গেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জনজীবন বিপর্যস্তসারা দেশে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিবেদকের নিজস্ব তোলা ছবি।

ঈদের ছুটি শেষে রাজধানীতে বেড়েছে যানজট

জুন ২, ২০২৬

মে মাসে রেমিট্যান্স এসেছে প্রায় সাড়ে ৩ বিলিয়ন ডলার

জুন ২, ২০২৬

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে নির্দেশনা

জুন ২, ২০২৬

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৫

জুন ২, ২০২৬

সাফ খেলতে যাওয়া শিউলি আজিমের মা মারা গেছেন

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT