চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারের বেপরোয়া ‘স্টান্টে’ ক্ষুব্ধ ব্রাজিলিয়ানরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

প্রতিটি ব্রাজিলিয়ানের চোখেরমণি তিনি। নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন আবর্তিত হচ্ছে তাকে ঘিরেই। প্রতিটি ফুটবল সমর্থকের প্রার্থনা, নেইমার যেন সুস্থ থাকেন, চোটহীনভাবে বিশ্বকাপ খেলতে পারেন। সেই নেইমার যখন সবকিছুর তোয়াক্কা না করে বেপরোয়া জীবনযাপন করেন, ব্রাজিলিয়ানদের ক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক!

ইনস্টাগ্রামে পোস্ট করা নেইমারের একটি সাম্প্রতিক ছবি তাই রাগিয়ে দিয়েছে ব্রাজিলিয়ানদের। ছবিতে দেখা যাচ্ছে, আটলান্টিক মহাসাগরের দ্বীপ ফার্নান্দো ডে নোরনহার এক উঁচু পর্বত থেকে সাগরে ঝাঁপ দিচ্ছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়।

তাতেই বেজায় ক্ষেপেছেন ব্রাজিলিয়ানরা, উঠেছে ‘হায়, হায়’ রব! এমনিতেই চোটের কারণে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসাস। এরপর নেইমারের এরকম বেপরোয়া স্টান্ট সাউথ আমেরিকান জায়ান্ট দলটির সমর্থকদের বুকে তুলেছে ভয়ের কাঁপন।

নেইমারের জীবনে আবার ফিরেছেন পুরনো প্রেমিকা ব্রুনা মারকুয়েজিনে। শীতের ছুটিতে তাকে নিয়েই নৌবিহারে ঘুরে বেড়িয়েছেন পিএসজি তারকা। ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলোর প্পারাজিদের ক্যামেরায় বেশ ফলাও করে ধরা পড়েছেন এই জুটি।

তাতে আপত্তি থাকছে না ব্রাজিলিয়ানদের। নেইমার ও ব্রাজিল সমর্থকদের কেবল একটিই চাওয়া, নেইমার যেন সুস্থ থাকেন। চোটবিহীনভাবে যেতে পারেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপে। ২০১৪ বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে চোটে পড়ে ঘরের মাঠে নিজের ও দেশের বিশ্বকাপ স্বপ্ন শেষ করে দিয়েছিলেন নেইমার। আরেকবার যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্যই এত উদ্বেগ সেলেসাও সমর্থকদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমার
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT