চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইলিয়াস আলীকে এখনো ফেরত না পেলে বিএনপি যা করবে

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:২৬ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ও চৌধুরী আলমসহ দলটির নিখোঁজ নেতা-কর্মীদের ফেরত না পেলে দেশে গুম-খুনের দায়ে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ের বিচারকদের নেতৃত্বে আওয়ামী লীগের কঠোর বিচার হবে বলে হুঁশিয়ার করেছে বিএনপি।

বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের ৫ বছরে প্রতিবাদ এবং অবিলম্বে তাকে ফিরিয়ে দেয়ার দাবিতে প্রতিবাদী যুব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী হলে স্বাধীনতা ফোরাম আয়োজন এ সমাবেশের আয়োজন করে।

আমির খসরু বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময়কার মানবতাবিরোধী অপরাধের বিচার করেছে। সারা বিশ্বের মানুষ দেখেছেন, সেই বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হয়নি। তা ছিলো প্রশ্নবিদ্ধ বিচার প্রক্রিয়া। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে যে গুম, খুন, হত্যা, নির্যাতন করছে তার বিচারে কোন অস্বচ্ছতা থাকবে না। অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে তার বিচার করা হবে এবং তা আন্তর্জাতিক পর্যায়ের বিচারকদের দিয়ে হবে।

Banglabid

তিনি বলেন, ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ শত শত বিএনপি নেতাককর্মী আজ নিখোঁজ, গুম, খুনের শিকার। অসংখ্য সাধারণ মানুষকে হত্যা করেছে এ সরকার।

বিএনপির এই নেতা বলেন, ইলিয়াস আলী নিখোঁজের আজ ৫ বছর হয়েছে। আমরা তাকে মৃতও বলতে পারছি না। তার পরিবার এখনো বিশ্বাস করে ইলিয়াস আলী ফিরে আসবে। ইলিয়াস আলীকে জীবিত কিংবা মৃত ফেরত দিতে হবে। নয়তো বিএনপি যখন ক্ষমতায় যাবে তখন এর কঠোর বিচার করা হবে।

এসময় আওয়ামী লীগ হেফাজতকে নিয়ে রাজনৈতিক খেলায় মেতেছে বলে দাবি করেন।

Reneta

প্রধানমন্ত্রীর ভারত সফর বিষয়ে তিনি বলেন, তিনি ভারতে বন্ধুত্ব করতে গিয়েছিলেন। কিন্তু ভারতের কাছ থেকে তিনি বন্ধুত্ব পাননি, স্রেফ আতিথিয়েতাটুকুই পেয়েছেন। তার বিনিময়ে দেশের সবকিছু দিয়ে এসেছেন। বিএনপি চেয়ারপার্সন বলেছেন, ভারতের সঙ্গে কোন চুক্তি নয়। তিস্তা ও ৫৪ টি অভিন্ন নদীর পানি আন্তর্জাতিক নিয়মে বন্টন করতে হবে। এর বাইরে কোন কথা নেই। আর সকল চুক্তির রিভিউ করা হবে।

অনুষ্ঠানে স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজামান খান আজম খান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিয়াস আলীবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চারটি দেশের টিভি চ্যানেলে ‘একটি সূতার জবানবন্দী’

পরবর্তী

নিউইয়র্কে বর্ণাঢ্য বৈশাখী মেলা

পরবর্তী

নিউইয়র্কে বর্ণাঢ্য বৈশাখী মেলা

বাস লোকাল হলেও ভাড়াটা সেই আগের মতো আছে

সর্বশেষ

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT