চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারটি দেশের টিভি চ্যানেলে ‘একটি সূতার জবানবন্দী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
কামার আহমাদ সাইমন

কামার আহমাদ সাইমন

রানা প্লাজার ঘটনার দুই বছর পর নির্মাতা কামার আহমাদ সাইমন একটি তথ্যচিত্র তৈরি করেন। নাম ‘একটি সূতার জবানবন্দী’। বাংলাদেশের পোশাকশ্রমিকদের জীবনচিত্রের নানা দিক উঠে আসে এই ছবিতে।

তখন তিনি বলেছিলেন, ‘একটি সূতার জবানবন্দী’ তৈরি হয়েছে চারটি ভিনদেশি টেলিভিশন চ্যানেলে প্রচারের জন্য। জাপানের এনএইচকে, কোরিয়ার কেবিএস, সিঙ্গাপুরের মিডিয়া কোর এবং তাইওয়ানের পিটিএস চ্যানেলে দেখানো হবে এই তথ্যচিত্র। কারণ ২০১৩ সালে ‘এশিয়ান পিচ’ অনুষ্ঠানে ‘একটি সূতার জবানবন্দী’র পিচ করেন তিনি। তখন তথ্যচিত্রটি এই চারটি টিভি চ্যানেল দেখানোর জন্য কিনে নেয়।

এখন এই চারটি টিভি চ্যানেলে নিয়মিত দেখানো হচ্ছে ‘একটি সূতার জবানবন্দী’। গত বছর ঢাকায় ‘একটি সূতার জবানবন্দী’র প্রথম প্রদর্শনী হয়। আমন্ত্রণপত্রে কামার আহমাদ সাইমন লিখেছেন, ‘তখন অনেকেই জানতে চেয়েছিলেন, ছবিটা হলে কবে আসবে? খুব অবাক হয়েছিলাম, ৫২ মিনিটের একটা অডিও-ভিজ্যুয়াল, যাকে ছবি বলতেও আমার দ্বিধা আছে, সেটা কীভাবে আমাদের সিনেমা-বাণিজ্যে বা বাণিজ্যের-সিনেমায় খাপ খাবে? দর্শকদের আমন্ত্রণপত্রে লিখেছিলাম, এটা কোন ছবি না, নখ-দন্তহীন কয়েকটা মনোলগ মাত্র!’

আজ রোববার সকালে কামার আহমাদ সাইমন বলেন, ‘রানা প্লাজার দুর্ঘটনা ঘটেছিল চার বছর আগে, ২৫ এপ্রিল। সেই দিনটির কথা স্মরণ করে আমরা আগামী ২২ এপ্রিল ধানমন্ডি ১৫এ সড়কের ছায়ানট সংস্কৃতি–ভবন মিলনায়তনে বিকাল সাড়ে চারটায় এই তথ্যচিত্রে প্রদর্শনীর আয়োজন করেছি। টিভির জন্য এটাই আমার প্রথম কাজ।’

‘একটি সূতার জবানবন্দী’ তথ্যচিত্রের গ্রন্থনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কামার আহমাদ সাইমন, প্রযোজনা করেছেন সারা আফরীন।

একটি সূতার জবানবন্দী
ট্যাগ: কামার আহমাদ সাইমন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগলি শাহরুখ!

পরবর্তী

ইলিয়াস আলীকে এখনো ফেরত না পেলে বিএনপি যা করবে

পরবর্তী

ইলিয়াস আলীকে এখনো ফেরত না পেলে বিএনপি যা করবে

নিউইয়র্কে বর্ণাঢ্য বৈশাখী মেলা

সর্বশেষ

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশের কাছে হেরেই অস্ট্রেলিয়া ‘ওরকম’ পিচ বানিয়েছে, বলছেন গাভাস্কার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিদেশিদের মার্কিন এইচ-১বি ভিসায় বড় ধাক্কা, নতুন নিয়ম

আগস্ট ২৫, ২০২৬

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT