চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্বিমুখী লোক’দের ক্ষমতায় চাই না: ফেরদৌস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
ফেরদৌসের সংবাদ সম্মেলনে বক্তা ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর একদিন পরেই (২৮ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। যে নির্বাচনকে ঘিরে রীতিমত সরগরম ঢাকাই সিনেমা অঙ্গন। শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত মিশা-জায়েদ ও ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদের সদস্যরা।

নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সামনে বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে নির্বাচনী ইশতেহার পাঠ করে শোনালেন সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন। কাঞ্চন-নিপুণ প্যানেলের নির্বাচনী ইশতেহারের শ্লোগান ‘মর্যাদা ও পর্দায় আমাদের শিল্পী’।

ইশতেহারে ২২টি পয়েন্ট তুলে ধরেন ইলিয়াস কাঞ্চন। এরমধ্যে প্রথমেই বঙ্গবন্ধুর হাতে গড়া এফডিসিতে প্রধানমন্ত্রীর আগমনের উদ্যোগ নেয়ার কথা জোর দিয়ে বলা হয়।

ইশতেহার পাঠের পর গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, ফেরদৌস, ডিএ তায়েব সহ কাঞ্চন-নিপুণ পরিষদের উপস্থিত অন্যান্য সদস্যরা।

এসময় এই পরিষদের কার্যকরী সদস্য পদপ্রার্থী চিত্রনায়ক ফেরদৌস বলেন, পরিবর্তন ও পরিবর্ধনের জন্য কাঞ্চন-নিপুণ প্যানেলের বিকল্প নাই। এজন্যই আমরা এই পরিষদকে সমর্থন দিয়েছি।

তিনি বলেন, আমরা কথা দিচ্ছি শতভাগ সততার সাথে আমাদের দেয়া ইশতেহারের কথাগুলো কার্যকর করবো। ইশতেহারে যেসব কথা বলা হয়েছে, সেগুলো আমরা অনেক ভেবে চিন্তেই করেছি। ভালোবাসার তাগিদ থেকেই করেছি। আমরা শিল্পী ও তার মর্যাদায় বিশ্বাসী।

এসময় ফেরদৌস বলেন, আমরা মুখে একটা বলে অন্যটা করার মানুষ নই। এরআগে আপনারা দেখেছেন, অনেকের কথা শুনেছি- সামনে এসে মুখে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু পেছনে গিয়েই অন্য একটা ফেস। এই দ্বিমুখী লোক যেন ক্ষমতায় না আসে, এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।

ট্যাগ: ইলিয়াস কাঞ্চনডিএ তায়েবনিপুনিপুননির্বাচনফেরদৌসরিয়াজলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন কমিশনার নিয়োগ বিলের প্রতিবেদন সংসদে

পরবর্তী

শ্রীলঙ্কার বোলিং কোচ হচ্ছেন মালিঙ্গা

পরবর্তী
শ্রীলঙ্কার ক্রিকেটার মালিঙ্গা বোলিং কোচ হিসেবে নিযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বোলিং কোচ হচ্ছেন মালিঙ্গা

মহিলা মাস্ক পরা, করোনাভাইরাসের বিস্তার রোধে সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমিক্রনে আক্রান্তদের দুই-তৃতীয়াংশই পুনঃসংক্রমিত

সর্বশেষ

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT