ক্রিকেট

শ্রীলঙ্কার বোলিং কোচ হচ্ছেন মালিঙ্গা

শ্রীলঙ্কার ক্রিকেটার মালিঙ্গা বোলিং কোচ হিসেবে নিযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার ক্রিকেটার মালিঙ্গা বোলিং কোচ হিসেবে নিযুক্ত, তিনি মাঠে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের আগেই শ্রীলঙ্কার পেস বোলিং কোচের দায়িত্ব পেতে চলেছেন লাসিথ মালিঙ্গা। তার নেতৃত্বে ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল লঙ্কানরা।

শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটির কাছে সাবেক ফাস্ট বোলিং গ্রেট মালিঙ্গাকে জাতীয় দলের পেস বোলিং কোচ নিয়োগের সুপারিশ করেছে দেশটির হাই-প্রোফাইল ক্রিকেট উপদেষ্টা কমিটি।

জাতীয় দলের হয়ে ৩০ টেস্ট, ২২৬ ওয়ানডে এবং ৮৪ টি-টুয়েন্টি খেলেছেন মালিঙ্গা। যেখানে যথাক্রমে ১০১, ৩৩৮ এবং ১০৭ উইকেট শিকার করেছেন ডানহাতি পেসার।

টি-টুয়েন্টি ফরম্যাটে সবচেয়ে সফল বোলার হিসেবে শ্রীলঙ্কার পাশাপাশি তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে একাধিকবার শিরোপা পেতে ভূমিকা রেখেছেন।

চামিন্ডা ভাস পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন লঙ্কানদের। ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার পর তার চুক্তি পর্যালোচনা করা হয়েছিল। টেস্টে শ্রীলঙ্কার সফল পেসার প্রতি সফরে চুক্তির পরিবর্তে দীর্ঘমেয়াদে চুক্তি এবং চাকরির নিরাপত্তার জন্য অনুরোধ করেছিলেন। তাতে দেশটির বোর্ডের বিবেচনার বাইরে চলে যান। মালিঙ্গার জন্য খুলে যাচ্ছে দরজা।

বিষয়:মালিঙ্গা শ্রীলঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…