চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের হিমালয় চেনাল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ১৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পাহাড়-মরুর দেশের মানুষ আফগানিস্তানের খেলোয়াড়দের নতুন করে পর্বত চেনানোর কোনো প্রয়োজন নেই। ইংল্যান্ড সেই চেষ্টাও করেনি। একটা সময় দুইশো বছর ভারতবর্ষ শাসন করেছে যে দেশ তারা হয়ত ছোটখাটো কিছু নিয়ে মাথা ঘামায় না! তাদের কাজকর্ম মানেই এলাহী কারবার। সেটা বুঝিয়ে দিতেই যেন আফগান বোলারদের হেলেদুলে রানের বন্যায় ভাসিয়ে দিলেন ইংলিশ ব্যাটসম্যানরা।

বিশ্বকাপের আগে আফগানিস্তানের বোলিং লাইনআপ নিয়ে কত হইচই। রশিদ খানের মতো লেগস্পিনার, মুজিব-উর রহমানরা যে দলে তাদের বেধড়ক পেটাতে হলেও বুকে সাহস লাগে। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে ইয়ন মরগান, জো রুটকে দেখে মনে হল না এনিয়ে কোনো ভাবনা আছে। এক সেঞ্চুরি ও দুই সেঞ্চুরি কাছাকাছি ইনিংসে ছক্কার পর ছক্কার বৃষ্টি বইয়ে দিয়ে আফগানদের জন্য ইংলিশদের লক্ষ্য ৩৯৮ রান!

আফগানদের বেধরক মার খাওয়াতে অবশ্য আড়ালে লাভ হয়েছে বাংলাদেশের। কারণ এই ম্যাচের আগে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ ইনিংস ৩৮৬ রানের, বাংলাদেশের বিপক্ষে এই ইংল্যান্ডেরই। সেই ইনিংসটা আপাতত চাপা পড়ে গেল ইংলিশ অধিনায়কের দানবীয় এক ইনিংসে।

Banglabid

চতুর্থ ব্যাটসম্যান হিসেবে যখন ব্যাটিংয়ে নেমেছেন মরগান ইংল্যান্ডের রান ২৯.৫ ওভারে ১৬৪। ওভার প্রতি রানরেট সাড়ে পাঁচের একটু বেশি। আগের বলেই গুলবাদিন নায়েবকে মারতে গিয়ে মাত্র ১০ রানের জন্য এবারের বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি হাতছাড়া করেছেন ওপেনার জনি বেয়ারস্টো। অন্যপ্রান্তে জো রুটের রান ৪৫।

মরগান এলেন। কিছুক্ষণ পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন। প্রথম পাঁচ বলে রান করলেন কেবল ১। এরপর গুলবাদিনের করা ৩২তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই ছক্কা মেরে সেই যে শুরু করলেন, ঝড় শেষ পর্যন্ত থামল ৪৭ ওভারে গিয়ে! ততক্ষণে মাত্র ১৭ ওভারে ইংলিশদের ইনিংসে যোগ হয়েছে ১৯৫ রান!

মরগানের ইনিংসটাকে এককথায় বর্ণনা করতে হলে বলতে হবে কেবলই ছক্কাময়! ৩৬ বলে ফিফটি ছুঁলেন ছয় দিয়ে। সেঞ্চুরি হল ৫৭ বলে, যেখানে থাকল বিশাল এক ছক্কার ছোঁয়া! শেষ পর্যন্ত এই ছক্কার নেশায় লং-অফ দিয়ে মারতে গিয়েই থামে ইংলিশ কাপ্তানের মাত্র ৭১ বলে ১৪৮ রানের ইনিংসটি!

Reneta

এই ইনিংসে মরগান চার মেরেছেন মাত্র ৪টি। আর ছয়? ১৭টি! ওয়ানডের ইতিহাসে এখন এটাই কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। চার-ছক্কা মিলিয়ে ১১৮ রান কেবল বাউন্ডারি দিয়ে তুলেছেন মরগান!

কেবল মরগানই নন, দলের বাকিদেরও যেন পেয়েছিল ছক্কার নেশায়। মঈন আলি তার ১৫ বলে ৩১ রানের ইনিংসটিতে মেরেছেন ৪ ছক্কা, বেয়ারস্টো মেরেছেন ৩টি। এমনকি যিনি খুব একটা ছয় মারেন না, সেই রুটের ব্যাটও দেখেছে একটি ছক্কা। সবমিলিয়ে মোট ২৫টি ছক্কা। ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ! আগের ২৪টি ছক্কার রেকর্ড ছিল ইংল্যান্ডেরই।

মরগানের আড়ালে ঢাকা পড়ে গেলেও রুট কিন্তু খেলেছেন কার্যকরী ইনিংস। ৮২ বলে রুটের ৮৮ রানের ইনিংসটি মরগানকে সাহস যুগিয়েছে হাত খুলে খেলতে।

আফগানদের বোলিংয়ে সবচেয়ে বেধড়ক মার খেয়েছেন দলের সেরা বোলার রশিদ খান। ৯ ওভারে এই লেগস্পিনার একাই দিয়েছেন ১১০ রান। সফল কেবল দৌলত জাদরান ও অধিনায়ক গুলবাদিন। দুজনেই পেয়েছেন সমান ৩টি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ন মরগানইংল্যান্ডবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেনো সিরিজের স্মার্টফোন আনলো অপো

পরবর্তী

১৮ বছরে ইলিশের উৎপাদন বেড়েছে আড়াই গুণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পরবর্তী

১৮ বছরে ইলিশের উৎপাদন বেড়েছে আড়াই গুণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জীবন রক্ষার ওষুধকে রক্ষা করবে কে?

সর্বশেষ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT