চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেনো সিরিজের স্মার্টফোন আনলো অপো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ১৮, জুন ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

অপো রেনো সিরিজের প্রথম দুটি স্মার্টফোন অপো রেনো এবং অপো রেনো ১০এক্স জুম স্মার্টফোন বাজারে নিয়ে এলো অপো।

ঢাকার ক্রিকেটার্স কিচেন রেস্টুরেন্টে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো আয়োজন করেছিল অপো রেনো এক্সপেরিয়েন্স অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানের মাধ্যমে এই দুটি ফোনের বাজারজাতকরণ শুরু করা হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অপো বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং, সর্দার শওকত আলী ডেপুটি ডিরেক্টর অ্যান্ড হেড অব ডিভাইস গ্রামীণফোন লিঃ, অপো বাংলাদেশ এর ব্র্যান্ড হেড আইয়োনো এবং পিআর ম্যানেজার ইফতেখার সানি।

Banglabid

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাংলাদেশে প্রথমবারের মতো অপো’র সর্বশেষ ইনোভেশনগুলোর সমন্বয়ে তৈরি রেনো এবং রেনো ১০এক্স জুম হাতে নিয়ে অভিজ্ঞতা নেয়ার সুযোগ পান।

অনুষ্ঠানে ডেমন ইয়াং বলেন, ‘শুরু থেকেই ব্যবহারকারীদের চাহিদা পুরোপুরি ভাবে মেটাতে সক্ষম এমন ফোন উৎপাদনে গুরুত্ব দিয়ে আসছে অপো। এরই ধারাবাহিকতায় সম্প্রতি স্মার্টফোন ফটোগ্রাফি এবং অধিক গ্রাফিকস সমৃদ্ধ গেমস ও মননশীল বিভিন্ন ভারি কাজের উপযোগী স্মার্টফোন তৈরিতে যুগান্তকারী পরিবর্তন এনেছে অপো।’

অপো রেনো এবং অপো রেনো ১০এক্স জুম ফোন দু’টি অপো’র সকল ইনোভেশনের সমন্বয়ে তৈরি। অপো রেনো এবং রেনো ১০এক্স জুম ব্যবহার করা মাত্রই যে কেউ ফোন দুটির ডিজাইন ও কার্যক্ষমতার প্রতি মুগ্ধ হবেন।

Reneta

অপো রেনোতে থাকছে ২৩৪০*১০৮০ পিক্সেল সমৃদ্ধ ৬.৪০-ইঞ্চি ফুলএইচডি প্লাস ডিসপ্লে। আর রেনো ১০এক্স জুমে থাকছে ২৩৪০*১০৮০ পিক্সেলের ৬.৬-ইঞ্চি ফুলএইচডি প্লাস ডিসপ্লে। দু’টো ফোনেই থাকছে অ্যামোলেড ডিসপ্লে। আর দু’টো ফোনেই শার্ক-ফিন সদৃশ রাইজিং ক্যামেরা প্ল্যাটফর্ম থাকায় এর স্ক্রিন-টু-বডি রেশিও ৯৩.১%।

ক্যামেরার জন্যে অপো রেনোতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট-আপ যার প্রাথমিক ক্যামেরাটি এফ/১.৭ অ্যাপারচার যুক্ত সনি আইএমএক্স ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। অপো রেনো ১০এক্স জুম স্মার্টফোনটিতে ট্রিপল ক্যামেরা সেট-আপ এর মাঝে মূল ক্যামেরা হিসেবে রয়েছে এফ/১.৭ অ্যাপারচার যুক্ত ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।

এছাড়াও এতে রয়েছে এফ/২.২ অ্যাপারচার যুক্ত আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং এফ/৩.০ অ্যাপারচার যুক্ত ১৩ মেগাপিক্সেল সেন্সরের টেলিফটো ক্যামেরা। নামের সাথে সঙ্গতি রেখেই অপো রেনো ১০এক্স জুমে রয়েছে ১০এক্স লস-লেস হাইব্রিড জুম এবং ৫০এক্স ডিজিটাল জুম।

অপো রেনো এবং অপো রেনো ১০এক্স জুম, দু’টো ফোনেই সেলফি ক্যামেরা স্থাপন করা হয়েছে একটি রাইজিং প্ল্যাটফর্মে।

দু’টো ফোনেই রয়েছে সমান সমান সক্ষমতার এফ/২.০ অ্যাপারচার যুক্ত ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। লম্বা সময় ফোনকে কার্যক্ষম রাখতে অপো রেনোতে রয়েছে ৩৭৬৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং অপো রেনো ১০এক্স জুম এ রয়েছে ৪০৬৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

এছাড়াও ফোন দু’টিতে রয়েছে ২০ ওয়াট ক্ষমতার ভোক ৩.০ ফাস্ট চার্জিং প্রযুক্তি।

৮ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ যুক্ত অপো রেনো পাওয়া যাবে ৪৯ হাজার ৯শ ৯০ টাকায় এবং ৮ গিগাবাইট র‌্যাম এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ যুক্ত অপো রেনো ১০এক্স জুম পাওয় যাবে ৭৯ হাজার ৯শ ৯০ টাকায়।

গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্যে থাকছে আকর্ষণীয় বান্ডেল অফার। প্রতিটি অপো রেনো এবং রেনো ১০এক্স জুম ক্রয় করলেই ক্রেতারা পাবেন ৮ গিগাবাইট ৪জি ইন্টারনেট ডাটা।

এছাড়াও অপো রেনো ক্রয়ের প্রথম তিন মাসের জন্যে ডিজিটাল কন্টেন্ট প্ল্যাটফর্ম বায়োস্কোপ ব্যবহার করতে প্রতিটি ৫ গিগাবাইটের ৩০ দিন মেয়াদী প্যাকেজ পাবেন মাত্র ২৫ টাকায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপোঅপো স্মার্টফোনগ্রামীণফোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোদির ‘এক দেশ এক নির্বাচন’ এর আলোচনা মমতার বয়কট

পরবর্তী

আফগানদের হিমালয় চেনাল ইংল্যান্ড

পরবর্তী

আফগানদের হিমালয় চেনাল ইংল্যান্ড

১৮ বছরে ইলিশের উৎপাদন বেড়েছে আড়াই গুণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT