চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্যা সাহিত্য পুরস্কার পাচ্ছেন মুশতারী শফী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৭
শিল্প সাহিত্য
A A
মুশতারী শফী অনন্যা সাহিত্য পুরস্কার গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ, স্মৃতিকথা, সৃজনশীল সাহিত্য ও সাহিত্য সংগঠক হিসেবে বাংলাদেশের সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ‘অনন্যা সাহিত্য পুরস্কার-১৪২৪’ পাচ্ছেন বিশিষ্ট লেখক ও মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফী।

আগামী ২ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রামের টিআইসি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়া হবে। এই প্রথম অনন্যা সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান রাজধানীর বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন লেখক-সাংবাদিক আবুল মোমেন, বিশেষ অতিথি থাকবেন নারীনেত্রী লেখক অধ্যাপক মালেকা বেগম এবং মুখ্যবক্তা হিসেবে থাকবেন লেখক অধ্যাপক ফেরদৌস আরা আলীম। সভাপতিত্ব করবেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।

Banglabid

শহীদজায়া ও শহীদভগ্নি বেগম মুশতারী শফী বর্তমানে চট্টগ্রাম উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি। তিনি একাধারে সাহিত্যিক, সম্পাদক, বেতার ব্যক্তিত্ব, উদ্যোক্তা, নারীনেত্রী, সমাজ সংগঠক এবং সর্বোপরি সাহসী মুক্তিযোদ্ধা। লিখেছেন উপন্যাস, ভ্রমণকাহিনী, কিশোর গল্পগ্রন্থ, স্মৃতিচারণমূলক গ্রন্থ ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই। সব মিলিয়ে তার বইয়ের সংখ্যা গোটা বিশেক। এর বাইরে প্রচুর লেখা রয়ে গেছে যা এখনও গ্রন্থাকারে প্রকাশ পায়নি।

মুশতারী শফীর জন্ম ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তার স্বামী ডা. মোহাম্মদ শফি ও তার বিশ্ববিদ্যালয়-পড়ুয়া ছোটভাই এহসান শহীদ হন।

বাংলা ১৪০১ সন (১৯৯৩ সাল) থেকে অনন্যা সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে। প্রতিবছর একজন নারী সাহিত্যিককে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয়া হয়। এর আগে অনন্যা সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন সেলিনা হোসেন, রিজিয়া রহমান, ড. নীলিমা ইব্রাহিম, দিলারা হাশেম, রাবেয়া খাতুন, ড. সনজীদা খাতুন, শহিদ জননী জাহানারা ইমাম (মরণোত্তর), নূরজাহান বেগম, রাজিয়া খান, রুবী রহমান, পূরবী বসু, আনোয়ারা সৈয়দ হক, মকবুলা মনজুর, ঝর্ণাদাশ পুরকায়স্থ, সালেহা চৌধুরী, নূরজাহান বোস, মালেকা বেগম, কাজী রোজী, ড. নিয়াজ জামান, জাহানারা নওশিন, সোনিয়া নিশাত আমিন এবং বেগম আকতার কামাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশতারী শফী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্প ঘিরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিত্যক্ত গাড়ি উদ্ধার

পরবর্তী
রোহিঙ্গা ক্যাম্পের পাশে অবৈধ স্থাপনা ও পরিত্যক্ত গাড়ি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্প ঘিরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিত্যক্ত গাড়ি উদ্ধার

যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুর ভাষণ উচ্চারিত হবে: তোফায়েল

যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুর ভাষণ উচ্চারিত হবে: তোফায়েল

সর্বশেষ

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে তলিয়ে গেল গুরগাঁও, গাড়ি ফেলে পালালেন চালকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT