ঢাকায় ২০তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশীপ উদ্বোধন হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। রোববার প্রতিদ্বন্দ্বীতা শুরু। ৩০ শে নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতা চলবে।
বাংলাদেশসহ ৩৫ টি দেশের ৩শ’ আর্চার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। সবচেয়ে বড় তারকা হিসেবে এ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন ২০১৬ রিও অলিম্পিকে সোনাজয়ী সাউথ কোরিয়ান আর্চার কি-বো।
টুর্নামেন্টের ২০তম আসরে এসে বাংলাদেশ প্রথমবারের মত আয়োজন করছে এশিয়ান আর্চারি। ২০০৫ থেকে বাংলাদেশ এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে। এবার হোস্টদের হয়ে প্রতিনিধিত্ব করছেন ১৮ জন। যার মধ্যে ৮ জন রিকার্ভে এবং ৮ জন কম্পাউন্ডে। নয় মাসের প্রস্তুতি ক্যাম্প শেষে নিজেদের মূল আসরের জন্য ঝালিয়ে নিয়েছেন আর্চাররা।








