চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্প ঘিরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিত্যক্ত গাড়ি উদ্ধার

আফরিন আপ্পি আফরিন আপ্পি
৯:৪২ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা ক্যাম্পের পাশে অবৈধ স্থাপনা ও পরিত্যক্ত গাড়ি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে উচ্ছেদ অভিযান চালিয়ে বাঙালিদের বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদ করার পাশাপাশি পরিত্যক্ত গাড়ি বাজেয়াপ্ত করেছে  জেলা প্রশাসন। শনিবার দিনব্যাপি অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে রাস্তার দু’ পাশে অবৈধভাবে বসানো সব দোকানপাট, স্থাপনা ও অস্থায়ী বসতি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। রোহিঙ্গা ক্যাম্প ঘিরে রোহিঙ্গারা এলপি গ্যাস ও  হারবাল সামগ্রীসহ বার্মিজ ও চাইনিজ পণ্যের যে দোকান বসিয়েছিল সেগুলোও তুলে দেয়া হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে উখিয়ার সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল  ছিদ্দিকের নেতৃত্বে পরিচালিত হয় অভিযান। কোর্টবাজার থেকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত অভিযান চলে। শনিবার সকাল ৯টায় শুরু হয়ে অভিযান চলে বিকেল ৪টা পর্যন্ত।

অভিযান চলাকালে গুঁড়িয়ে দেয়া হয় রাস্তার পাশে চার শতাধিক ঘড়বাড়ি, অবৈধ স্থাপনা ও অস্থায়ী বাজার। সেসময়রাস্তার পাশে পরিত্যক্ত গাড়িও পাওয়া যায়।

সড়ক ও জনপথ বিভাগের জমি, সরকারি খাস জমি ও বন বিভাগের জমি উদ্ধারের লক্ষ্যে এ রুটিন অভিযান চালানো হয়েছে জানিয়ে একরামুল ছিদ্দিক চ্যানেল আই অনলাইনকে বলেন: রাস্তার দু’ পাশে এ সব অবৈধ স্থাপনার কারণে জনগণের চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। এছাড়া সেখানে অবৈধ সব দোকানপাটের কারণে রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় ত্রাণবাহী ট্রাক ও রিলিফ গাড়ি রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশে সমস্যা হচ্ছিল।

যানজটের কারণে পর্যটকবাহি গাড়িগুলো সেন্টমার্টিনে যেতে দীর্ঘ সময় লাগছিল জানিয়ে তিনি বলেন, পর্যটন মৌসুমে গাড়িগুলো যেনো ঠিকমতো তাদের গন্তব্যে পৌঁছতে পারে সে লক্ষ্যে অভিযান চালানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার কুতুপালং বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।

কক্সবাজার সহকারি পুলিশ সুপার বাবুল বণিক চ্যানেল আই অনলাইনকে বলেন, অভিযানে রাস্তার পাশে পড়ে থাকা তিনটি গাড়ি, ফলের দোকান, বাড়িঘর ও অস্থায়ী বাজার উচ্ছেদ করা হয়। সৌন্দর্য বর্ধনসহ জনগণের চলাচলের পথ সুগম করাসহ যেকোন ধরণের বিশৃঙ্খলা এড়াতে এ উচ্ছেদ অভিযান বলে উল্লেখ করেন তিনি।

ট্যাগ: অভিযানউচ্ছেদকক্সবাজারগাড়িভ্রাম্যমাণ আদালতরোহিঙ্গা ক্যাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনন্যা সাহিত্য পুরস্কার পাচ্ছেন মুশতারী শফী

পরবর্তী

যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুর ভাষণ উচ্চারিত হবে: তোফায়েল

পরবর্তী
যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুর ভাষণ উচ্চারিত হবে: তোফায়েল

যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুর ভাষণ উচ্চারিত হবে: তোফায়েল

বাম দলের নেতারা হরতাল সফল করার জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিপিবিসহ তিন বাম দলের বৃহস্পতিবার হরতাল সফল করার আহ্বান

সর্বশেষ

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT