চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ জয়ে শীর্ষে তামিম-ইমরুলদের কুমিল্লা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বোলারদের পর ব্যাটসম্যানরা। দুই বিভাগের আধিপত্যে সহজ জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। মঙ্গলবার বিপিএলে ৩৫তম ম্যাচে তামিম ইকবালের অপরাজিত হাফসেঞ্চুরিতে চিটাগং ভাইকিংসকে ৭ উইকেটে হারিয়ে শীর্ষে উঠেছে কুমিল্লা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে টেনেটুনে একশ পেরিয়ে ১১৭ রানে টার্গেট দেয় চিটাগং। জবাবে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় কুমিল্লা।

দশ ম্যাচে কুমিল্লার এটি সপ্তম জয়, আর সমানসংখ্যক ম্যাচে চিটাগংয়ের চতুর্থ হার। ১৪ পয়েন্ট নিয়ে এখন সবার উপরে কুমিল্লা। ১২ পয়েন্ট নিয়ে তিনে চলে গেছে চিটাগং। সমান ১২ পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে থাকায় দুই নম্বরে আছে রংপুর রাইডার্স।

ছোট টার্গেট তাড়া করতে নেমে শুরুতে একটু ধীরেই ব্যাট চালান দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল হক বিজয়। পঞ্চম ওভারে দলীয় স্কোর যখন ২৬, তখন আউট হন বিজয়। খালেদ আহমেদের বলে উইকেটকিপার মোহাম্মদ শাহজাদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৮ রান করা ওপেনার।

দ্বিতীয় উইকেট জুটিতে ৬৫ রান তুলে দলকে জয়ের ভিত শক্ত করে দেন তামিম ও শামসুর রহমান। তামিমের চেয়ে বেশি আগ্রাসী ছিলেন শামসুর। ২১ বলে তিনি করেন ৩৬ রান। আবু জায়েদ রাহির বলে লংলেগে দুর্দান্ত এক ক্যাচ নেন সিকান্দার রাজা। পরে রাহির বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল কায়েস (৮)।

প্রয়োজনের খাতিরে ধীরে ব্যাট চালালেও বিপিএলের চলতি আসরে দ্বিতীয় হাফসেঞ্চুরি তুলে নেন তামিম। ৪৯ বলে হাফসেঞ্চুরি করার পর শেষপর্যন্ত অপরাজিত থাকেন ৫৪ রানে। ৫১ বলে চারটি চার ও দুই ছক্কায় সাজানো তার অপরাজিত ইনিংস। এর আগে সিলেট সিক্সার্সের বিপক্ষে চলতি আসরে সর্বোচ্চ ৭৩ রান করেছিলেন টাইগার ওপেনার।

Reneta

চিটাগংয়ের হয়ে রাহি দুটি ও খালেদ একটি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ানসবিপিএল-২০১৯বিপিএল-৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাসকিনের উন্নতিতে ওয়াকারের হাত নেই!

পরবর্তী

বুধবার প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন

পরবর্তী
ফাইল ছবি

বুধবার প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন

সাইকেলের চাকায় তাদের স্বপ্নযাত্রা

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT