চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের উন্নতিতে ওয়াকারের হাত নেই!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: চোটের ধকল প্রভাব ফেলেছিল পারফরম্যান্সে। গতিময় পেসার তাসকিন আহমেদ অনেকটা আড়ালেই চলে গিয়েছিলেন। জাতীয় দলের বাইরে ছিলেন প্রায় দেড় বছর। তবে বিপিএলে বল হাতে আলো ছড়িয়ে খারাপ সময় পেছনে ফেলতে পেরেছেন। তার নামের পাশে ১০ ম্যাচে টুর্নামেন্ট সর্বোচ্চ ২০ উইকেট। ডাক পেয়েছেন নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টেস্ট দলে। সুসময় হাত বাড়িয়ে ডাকছে এ তরুণকে।

তাসকিন বিপিএল খেলছেন সিলেট সির্ক্সাসের হয়ে। যেখানে হেড কোচ হিসেবে পেয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার, রিভার্স সুইয়ের রাজা ওয়াকার ইউনুসকে। ছন্দ ফিরে পেতে তার অবদানের কথা বলেছেন তাসকিন। যদিও ওয়াকার দাবি করলেন, কঠোর পরিশ্রমে তাসকিন নিজেই নিজেকে ফিরিয়েছে কক্ষপথে।

মঙ্গলবার এমএ আজিজ স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে ওয়াকার বললেন, ‘আমি তাসকিনকে নিয়ে কিছুই করিনি। সে নিজেই কিছু কাজ করেছে। সে পরিশ্রম করতে স্বপ্রণোদিত এবং শেখার ব্যাপারে খুব আন্তরিক। সে বাংলাদেশ দলে খেলতে চায়। কেউ যদি কঠোর পরিশ্রম করতে থাকে, তাহলে সুযোগ সামনে চলে আসে। এখানে তাসকিনের বেলায় এমনটাই হয়েছে।’

ছন্দ ফিরে পাওয়ার পেছনে তাসকিনও কঠোর পরিশ্রমের কথা বলেছেন। পাশাপাশি তুলে ধরেন ওয়াকারের অবদানের কথাও, ‘আমি আসলে চেষ্টা করেছি নিজের বেসিকটা ঠিক রেখে লাইন-লেংথ, বৈচিত্র্য ঠিক রেখে বোলিং করতে। আর ২০১৮ সালে অনেক কঠিন পরিশ্রম করেছি। বাবা-মা, সবার খুব সমর্থন ছিল। আমাদের সিলেটের যে প্রধান কোচ ওয়াকার ইউনুস, সে অনেক সাহায্য করছে। মূল জিনিসটা আসলে ছন্দ আর আত্মবিশ্বাস।’

‘ওয়াকার আমাকে বোঝানোর চেষ্টা করেছে আমি ভালো ছন্দে আছি, প্রথম দিন থেকে যখন নেটে বল দেখছিল। পুরোপুরি নিজের উপর বিশ্বাস রাখতে বলেছে। কিছু ছোট ছোট ত্রুটি উনি ধরিয়ে দিয়েছেন। তা নিয়ে কাজ করেছি। এখন ছন্দটা ভালো আছে। লাইন-লেংথ, ধারাবাহিকতা নিয়ে আরেকটু সচেতন ছিলাম মাঠের মধ্যে।’ -বলে চলেন তাসকিন।

বিপিএলের গত আসরে তাসকিন ছিলেন চিটাগং ভাইকিংসে। সেবার সিলেট সিক্সার্সের পরামর্শক হয়ে আসা ওয়াকারের টিপস নিয়েছিলেন তাসকিন। এবার হেড কোচের নিবিড় সাহচর্যে ডানা মেলেছেন টাইগার পেসার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিন আহমেদবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৪ দল অনানুষ্ঠানিক বিরোধী দলের ভূমিকা পালন করবে: নাসিম

পরবর্তী

সহজ জয়ে শীর্ষে তামিম-ইমরুলদের কুমিল্লা

পরবর্তী

সহজ জয়ে শীর্ষে তামিম-ইমরুলদের কুমিল্লা

ফাইল ছবি

বুধবার প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT