একটানা শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে ঢাকায় ফিরে এলেন ঢাকাই চলচ্চিত্রের সেনসেশন নুসরাত ফারিয়া। কিছুদিন আগেই দেশের বাইরে ‘বাদশা’ সিনেমার শুটিং শেষ করেই নতুন সিনেমা ‘প্রেমী ও প্রেমী’র শুটিং কাজ করতে বান্দরবান ছুটে যান নুসরাত। আর সেখানেই গিয়ে অসুস্থ হয়ে পড়েন এ নায়িকা।
কয়েকদিন আগে আরিফিন শুভ ও নুসরাত ফারিয়ার জুটিবদ্ধ ছবি ‘প্রেমী ও প্রেমী’ শুটিং শুরু হয়। সবকিছুই ভালোভাবে চলছিল। কিন্তু দ্বিতীয় দিনে শুটিং করতে যেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশীকিখ্যাত এ নায়িকা। এরপর তাকে বান্দরবান হাসপাতালে নেওয়া চিকিৎসক তাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দেন।
এরপরও তিনি শুটিং করতে চেয়েছিলেন কিন্তু কর্মশক্তি না পাওয়ার তিনি ঢাকায় ফিরে এসেছেন। আর সেকারণেই জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমা ‘প্রেমী ও প্রেমী’র কাজ বন্ধ রয়েছে। নায়িকা সুস্থ হয়ে ফিরলেই আবার কাজ শুরু হবে।
আসন্ন ঈদ উপলক্ষে যৌথ প্রযোজনার সিনেমা ‘বাদশা দ্যা ডন’ মুক্তি পাবে। এতে কলকাতার টপমোস্ট হিরো জিতের অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এরআগে গতবছর নুসরাতের প্রথম সিনেমা ‘আশিকী’ মুক্তি পেয়েছিল। সেখানেও নুসরাতের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার হিরো অঙ্কুশ।









