চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিত্যরঞ্জন খুনের ঘটনায় শিবির নেতা আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ১২, জুন ২০১৬
বাংলাদেশ
A A

পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডে (৬২) কে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আরিফুল ইসলাম(২৩) নামক এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ।

আটক আরিফ পাবনা পৌর এলাকার চরঘোষপুরের আবুল কাশেমের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এবং নিত্য রঞ্জন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সী আব্দুল কুদ্দস এই আটকের খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাত ১১টায় গোপন সূত্রে খবর পেয়ে পাবনা সদর উপজেলার বাজিতপুর ঘাট এলাকায় এক বাড়ি থেকে আরিফুলকে আটক করা হয়। সে ওই বাড়িতে আত্মগোপন করেছিল। তাকে আটকের সময় সামান্য আহত হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে পাবনা ডিবি অফিসে নিয়ে জিজ্ঞানাবাদ করা হবে।

ওসি আব্দুল কুদ্দুস জানান, আটক শিবির নেতার কাছ থেকে এই হত্যা বিষয়ে ভাল তথ্য পাওয়ার আশা করছি।  তার মোবাইল এবং মেসেজ অপসন থেকে সন্দেহজনক আলামত পাওয়া গেছে। আটক আরিফুল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ইসলামের ইতিহাস বিভাগে মাস্টারর্সের শেষ বর্ষের ছাত্র এবং ইসলামী ছাত্র শিবির পাবনা পৌর পশ্চিম এলাকার সেক্রেটারি।

গত শুক্রবার ভোরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নিত্য রঞ্জনকে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকে কুপিয়ে হত্যা করে। নিহত নিত্য রঞ্জন গোপালগঞ্জ জেলার মুকুসুদপুর উপজেলার আরুয়া কংশুর গ্রামের প্রয়াত রসিকলাল পান্ডের ছেলে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুপিয়ে হত্যাপাবনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামের টিকা বিষয়ে তদন্ত ও মার্কিন চুক্তি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মে ১২, ২০২৬

ইসরায়েলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর ইইউর নিষেধাজ্ঞা

মে ১২, ২০২৬
ছবি: সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন (বায়ে), সভাপতি ওমর ফারুক চৌধুরী (ডানে)।

জেদ্দায় নোয়াখালী সমিতির নির্বাচন: সভাপতি ওমর, সাধারণ সম্পাদক জাকির

মে ১২, ২০২৬

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

মে ১২, ২০২৬

দেশেই মেধা ধরে রেখে উন্নয়ন এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT