চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা জীবন শেষ করতে পেরে উচ্ছ্বসিত বিদ্যা সিনহা মিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ২১, জুলাই ২০২২
বিনোদন
A A

জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এখন গ্র্যাজুয়েট। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথইস্ট থেকে বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয় থেকে ‘আমার প্রাণের প্রিয়া’ ছবির এ নায়িকা অফিশিয়ালি গ্র্যাজুয়েশন সনদ গ্রহণ করেছেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সপ্তম কনভোকেশন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির কাছ থেকে মিম তার শিক্ষা জীবন সমাপ্তির সনদ গ্রহণ করেন।

শিক্ষা জীবনের ইতি টানায় ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেন মিম। নিজের ফ্যান পেজে লেখেন, আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন আজকে। শিক্ষাজীবন অফিশিয়ালি শেষ হওয়ার দিন আজ। আমার কনভোকেশনের দিন। সাউথইস্ট বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স শেষ করি আমি। কনভোকেশনের এই অনুষ্ঠান ২০২০ সালে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর ফলাফল আমরা সবাই জানি।

দেরি করে হলেও অবশেষে কনভোকেশন অনুষ্ঠিত হয়েছে এতেই খুশি এই লাক্স তারকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে মিম লেখেন, সাউথইস্ট ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই এরকম আয়োজনের জন্য। ধন্যবাদ আমার প্রতিটি শিক্ষককে, যারা পড়াশোনা শেষ করতে আমাকে সাহায্য করেছেন।

”মিডিয়াতে কাজ করে একই সাথে পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারটা খুব একটা সহজ নয়। ধন্যবাদ জানাই আমার সহপাঠীদের যারা পড়াশোনা বিষয়ক যেকোনো বিষয় মিস করলেও পরবর্তীতে আমাকে সাহায্য করেছে। এতে আমার পড়াশোনার পথ সহজতর হয়।

চলতি বছরের শুরুতে বিয়ে করেন মিম। পরে ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়েছেন। সদ্য ঈদে তার অভিনীত ‘পরাণ’ দর্শকরা গ্রহণ করেছে। সবমিলিয়ে ২০২২ সালটা আশীবার্দ হিসেবে দেখছেন মিম।

Reneta

তিনি বলেন, এ বছর জীবনের সব প্রাপ্তি মিলিয়ে আমি খুবই খুশি। ২০২২ আমার জন্য খুবই ভালো যাচ্ছে। ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে। ধন্যবাদ জানাই আমার মা-বাবাকে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য ভালোবাসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরাণবিদ্যা সিনহা মিমমিমলিড বিনোদনসাউথইস্ট ইউনিভার্সিটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেলওয়ের অনিয়ম ও দুর্নীতি নিয়ে যা বললেন দুদকের আইনজীবী

পরবর্তী

আরো সেবা নিয়ে সমৃদ্ধ হলো বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ আইকন

পরবর্তী

আরো সেবা নিয়ে সমৃদ্ধ হলো বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ আইকন

যে ‘সমস্যায়’ ধুঁকছেন আয়ার

সর্বশেষ

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT