চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘মালিক’-এর ট্রেলারে শুভর সংলাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ অপরাহ্ণ ২৩, মে ২০২৬
বিনোদন
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঈদ উল আযহায় মুক্তি পাচ্ছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের কৌতূহল বাড়ছিল, আর অবশেষে শনিবার সন্ধ্যায় প্রকাশ পেল সিনেমাটির ট্রেলার। ২ মিনিট ২৭ সেকেন্ডের সেই ট্রেলার এখন আলোচনায়!

পরিচালক সাইফ চন্দনের অ্যাকশনধর্মী এই সিনেমায় দেখা যাবে এক জেদি ও উচ্চাভিলাষী মানুষের গল্প, যে মায়ের সম্মান ও অধিকার আদায়ের লড়াই থেকে ধীরে ধীরে হয়ে ওঠে অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি। সেই ‘মালিক’ চরিত্রে এবার সম্পূর্ণ নতুন এক অবতারে হাজির হয়েছেন আরিফিন শুভ।

ট্রেলার প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে শুভর ভয়ংকর গ্যাংস্টার লুক ও তার সংলাপ “কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই!” কিংবা “আই অ্যাম নট ব্যাড বয়, আই অ্যাম সাইকো।”

ট্রেলারের এই দুয়েকটি সংলাপেই যেন সিনেমাটির টোন ও চরিত্রের গভীরতা স্পষ্ট করে দিয়েছে। দীর্ঘদিন পর বড়পর্দায় শুভকে এমন রাফ, ডার্ক ও অ্যাকশননির্ভর চরিত্রে দেখে উচ্ছ্বসিত তার ভক্তরা। এই ছবির মাধ্যমে প্রায় ৭ বছর পর তার বিপরীতে দেখা যাবে নায়িকা মিমকে, এরআগে ২০১৯ সালে ‘সাপলুডু’-তে জুটিবদ্ধ হয়েছিলেন তারা।

এরই মধ্যে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া শুভর বলিউড প্রজেক্ট ‘জ্যাজ সিটি’ তাকে নতুনভাবে পরিচিত করেছে দর্শকদের কাছে। শুধু ভারত নয়, বাংলাদেশি দর্শকরাও সিরিজটিতে তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। সেখানে আরিফিন শুভকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা ছিল একেবারেই ব্যতিক্রমী।

Reneta

ট্রেলারের বিভিন্ন সংলাপ ও দৃশ্য থেকে বোঝা যায়, সিনেমার গল্প আবর্তিত হয়েছে কোনো বন্দর বা ঘাটকেন্দ্রিক অপরাধ সাম্রাজ্যকে ঘিরে। “দেশি-বিদেশি জাহাজ, মাল ঘাটে ঢুকবে, সবকিছুর ওপর কন্ট্রোল থাকবে”— এমন সংলাপে ক্ষমতা, আধিপত্য ও অন্ধকার জগতের নির্মম বাস্তবতার ইঙ্গিত স্পষ্ট।

অন্যদিকে বিদ্যা সিনহা মিমকেও দেখা গেছে সম্পূর্ণ ভিন্নধর্মী এক অ্যাকশন অবতারে। চরিত্রটির জন্য তিনি নিয়েছেন বিশেষ মার্শাল আর্ট ও অ্যাকশন কোরিওগ্রাফির প্রশিক্ষণ। ট্রেলারে তার উপস্থিতিও নজর কেড়েছে দর্শকদের। পরিচালক সাইফ চন্দন মিমকে এই সিনেমায় এক নতুন রূপে উপস্থাপন করেছেন, যেখানে তাকে একধরনের ‘লেডি সুপারস্টার’ ভাবমূর্তিতে দেখা যাবে।

বরাবরের মতোই খলচরিত্রে দুর্ধর্ষ উপস্থিতি নিয়ে হাজির হয়েছেন মিশা সওদাগর। ট্রেলার দেখে দর্শক বলছেন, ঈদুল আজহায় অ্যাকশন, আবেগ ও গ্যাংস্টার দুনিয়ার এক ভিন্ন স্বাদের সিনেমা হতে যাচ্ছে ‘মালিক’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভগ্যাংস্টারপোস্টারবিদ্যা সিনহা মিমমালিকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT