চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের কূটনীতিককে তলব করেছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার কথিত হস্তক্ষেপের জন্য কঠোর প্রতিবাদ জানিয়ে সিনিয়র একজন মার্কিন কূটনীতিককে তলব করেছে পাকিস্তান সরকার।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার দৃঢ়ভাবে প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে উৎখাত করার কথিত বিদেশী ষড়যন্ত্রে ওয়াশিংটনের ভূমিকার বিষয়টি অস্বীকার করেছে।

জাতির উদ্দেশ্যে একটি লাইভ ভাষণে ইমরান খান হুমকির চিঠি নিয়ে আলোচনা করে জানান তাকে অপসারণে বিদেশী ষড়যন্ত্র হয়েছে। স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণ করার জন্য তার বিরুদ্ধে এ ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ভাষণে চিঠির বিষয়ে বলতে গিয়ে তিনি মুখ ফসকে যুক্তরাষ্ট্রের নাম বলে দেন।

দুনিয়া নিউজ সূত্রের বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র কূটনীতিককে পররাষ্ট্র দপ্তর (এফও) “হুমকির চিঠি” বিষয়ে তলব করেছিল যাতে খানের বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব ব্যর্থ হলে ভয়ানক পরিণতির জন্য সতর্ক করা হয়।

বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) সিদ্ধান্তের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আনুষ্ঠানিক যোগাযোগের সময় একজন বিদেশী কর্মকর্তা যে ভাষা ব্যবহার করেছে তার জন্য যুক্তরাষ্ট্রের কূটনীতিকের কাছে প্রতিবাদের একটি চিঠিও হস্তান্তর করেছে পররাষ্ট্র দপ্তর।

Reneta

পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অগ্রহণযোগ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানপাকিস্তান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যৌন হেনস্থার অভিযোগে আইনি জটিলতায় গণেশ

পরবর্তী

‘গণমাধ্যমকর্মী আইন বিষয়ে টিআইবি বিবৃতি দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে’

পরবর্তী

'গণমাধ্যমকর্মী আইন বিষয়ে টিআইবি বিবৃতি দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে'

হাসান আরিফ মারা গেছেন

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT