বাংলাদেশ

হাসান আরিফ মারা গেছেন

আইসিইউতে থাকা হাসান আরিফের ছবি, করোনাক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাক্রান্ত হয়ে আইসিইউতে থাকা হাসান আরিফের ছবি, স্বাস্থ্য পরিস্থিতি বিবরণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। কিডনি জনিত সমস্যার কারণে তার শরীরে ইনফেকশনের মাত্রা বেড়ে গিয়েছিল।

গত বছরের ডিসেম্বরের শুরুতে তার করোনা শনাক্ত হয়। গত চার মাস ধরে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

আবৃত্তি শিল্পী হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন। মধ্য আশির দশক থেকে নিজে আবৃত্তি করছেন এবং সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করেছেন।

বিষয়:সম্মিলিত সাংস্কৃতিক জোট হাসান আরিফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…