চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হেনস্থার অভিযোগে আইনি জটিলতায় গণেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২২
বিনোদন
A A

২০২০ সালে যৌন হেনস্থার অভিযোগ এনে বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার গণেশ আচার্য বিরুদ্ধে অভিযোগ এনেছিল তারই এক সহযোগী দিব্যা কোটেইন। সেই অভিযোগের ভিত্তিতেই এবার গণেশ আচার্যের বিরুদ্ধে চার্জশিট ফাইল করলো মুম্বাই পুলিশ।

জানা গেছে, গণেশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪-এ, ৩৫৪-সি, ৩৫৪-ডি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। গেল ১৪ মার্চ মুম্বাই পুলিশের সহকারী পরিদর্শক সন্দীপ শিন্ডে অভিযোগপত্রটি দাখিল করার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গণেশের বিরুদ্ধে মামলা দায়ের করে দিব্যা জানিয়েছিলেন, যখন থেকে ‘ভারতীয় ফিল্ম এবং টেলিভিশন কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশন’র সাধারণ সম্পাদক পদে গণেশ আসীন হয়েছেন, তখন থেকেই নানাভাবে দিব্যাকে হেনস্থা করে আসছিলেন গণেশ। এক্ষেত্রে তার কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করার পাশাপাশি ‘ভারতীয় সিনেমা এবং টিভি কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশন’ এর সদস্যপদ বাতিল করেছিল গণেশ।

দিব্যা আরও জানিয়েছিলেন, প্রায়ই অফিসে ডেকে জোর করে অশালীন ভিডিয়ো দেখতে বাধ্য করতেন ওই সিনিয়র কোরিওগ্রাফার। এ নিয়ে আপত্তি জানালে গণেশের সঙ্গে তার বিতর্ক হয়। এছাড়াও গণেশের অফিসে দিব্যা তার পাওনা টাকা (২৫০০০) সংগ্রহ করতে গেলেও সেটি দিতে অস্বীকার জানান গণেশ।

যদিও গণেশের বিরুদ্ধে দায়ের করা সকল অভিযোগকেই মিথ্যা বলে দাবি করেছেন গণেশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: যৌন হেনস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রামে উত্তেজনা: নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকার চেষ্টা | JulyGraffiti

চট্টগ্রামে উত্তেজনা: নিষেধাজ্ঞার মধ্যে গ্রাফিতি আঁকার চেষ্টা

মে ১৮, ২০২৬

ইরানের তেল খাতের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করল যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

ইসলামী আন্দোলনকে জামায়াত ‘উগ্রবাদী’ বলায় সমঝোতা ভেঙে যায়: চরমোনাই পীর

মে ১৮, ২০২৬

একদিনে হামে আরও ৫ শিশুর মৃত্যু

মে ১৮, ২০২৬

নান্দনিক পোস্টারে চমক, ঈদে আসছে ‘বনলতা সেন’

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT