চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউর সব ‘দোষ’ মাথায় নিলেন সলশেয়ার ‘ঘোষ’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

যত দোষ নন্দ ঘোষের মতো সব অভিযোগ নিজের ঘাড়ে নিয়েছেন ওলে গানার সলশেয়ার। নতুন মৌসুমে বাজে এক শুরুর পর খেলোয়াড়দের দিকে আঙুল তুলতে নিষেধ করে নিজেকে দেখিয়ে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের নরওয়েজিয়ান কোচ।

২০২০-২১ মৌসুমে তিন ম্যাচ খেলে দুটিতেই হেরে বসে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই তিন ম্যাচে সব মিলিয়ে ৯ গোল হজম করেছেন রেড ডেভিল গোলরক্ষক ডেভিড ডি গিয়া। যে দুই ম্যাচ হেরেছে সলশেয়ারের দল তার একটিতে আবার সাবেক কোচ হোসে মরিনহোর দল টটেনহ্যাম হটস্পারের কাছে ৬ গোল হজম করার লজ্জাও আছে তাদের।

শুরু দেখে যেমন দিনের বাকিটা কেমন যাবে বলে দেওয়া যায় তেমনি মৌসুমের আগেভাগেই লজ্জা পাওয়ার পর যথারীতি খেলোয়াড় আর কোচকে নিয়ে গালমন্দের তুবড়ি ছোটাচ্ছেন সমর্থকরা। ওল্ড ট্রাফোর্ডের আকাশ-বাতাস ভারি হয়ে গেছে গুঞ্জনে, টটেনহ্যামের সাবেক কোচ মউরিসিও পচেত্তনির হাতে তুলে দেওয়া হতে পারে রেড ডেভিলদের দায়িত্ব। ছাঁটাই হবার খুব কাছে সলশেয়ার।

Banglabid

চাকরি থাকুক বা নাই থাকুক, আগে তো সমালোচনা থামাতে হবে! পেশাদার কোচ হিসেবে তাই সব দোষের ভাগীদার বনে গেছেন একটা সময় ম্যানইউতে ‘বেবিফেস অ্যাসাসিন’ খেতাব পাওয়া সলশেয়ার। গোল ডটকমকে সাক্ষাৎকারে বলেছেন, কারও কিছু বলতে মন চাইলে তাকেই যেন বলা হয়।

‘কিছু বলতে চাইলে আমাকেই বলুন কারণ আমি এখানে ম্যানেজার এবং সব কিছুর জন্য আমিই দায়ী। আমি আমার হাত তুলে রাখলাম।’

মৌসুমে ম্যানইউর একমাত্র জয় ব্রাইটনের বিপক্ষে, সেটাও আবার ব্রুনো ফার্নান্দেসের পেনাল্টির কল্যাণে। নিজেদের শিষ্যদের সমালোচনা সহ্য করার সাহস ও শক্তি রাখার আহ্বান জানিয়েছেন সলশেয়ার।

Reneta

‘ম্যানইউর খেলোয়াড় বা সদস্য হলে এসব সমালোচনা সহ্য করার মত মানসিকতা থাকতেই হবে, খেলোয়াড়দের সামনে এটাই সুযোগ প্রমাণ করার যে আমি তাদের উপর কতটা ভরসা রাখি। এখন সামনের ম্যাচের দিকে লক্ষ্য রাখতে হবে কারণ আমি বিশ্বাস করি এই খেলোয়াড়দের সবগুলো ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে উঠার সামর্থ্য আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওলে গানার সলশেয়ারম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘আমরা প্রীতিকে ভালোবাসি, কিন্তু প্রীতি হতে চাই না’

আগস্ট ৮, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবে বাংলাদেশ

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT